বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গোয়ালন্দের দৌলতদিয়ায় বালু উত্তোলন ও বিক্রি বন্ধে প্রশাসন-সেনাবাহিনীর অভিযান

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২৯ টাইম ভিউ
গোয়ালন্দের দৌলতদিয়ায় বালু উত্তোলন ও বিক্রি বন্ধে প্রশাসন-সেনাবাহিনীর অভিযান

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। সোমবার (২৯ ডিসেম্বর) বিকালে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচে সাত্তার মেম্বার পাড়া এলাকায় উপজেলা নির্বাহী অফিসার সাথী দাসের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মুনতাসির হাসান খান উপস্থিত ছিলেন। অভিযানে সেনাবাহিনীর একটি দল অংশ নেন।

এসময় ঘটনাস্থল থেকে বালু পরিবহন কাজে ব্যবহৃত দুটি ড্রাম ট্রাক, ভেকুর ব্যাটারি জব্দ ও ভেকু বিকল করা হয়।

এ ব্যাপারে গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস বলেন, উপজেলার কোথাও কোন প্রকার অবৈধ ড্রেজার ও ভেকু দিয়ে মাটি বা বালু কাটতে/উত্তোলন করতে পারবে না। অবৈধভাবে নদী থেকে বালু-মাটি উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর