বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালি থেকে দুই জাহাজ জব্দ ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী গ্যাস সংকটে বন্ধ পাঁচ ইউরিয়া সার কারখানা সংরক্ষিত আসনের নির্বাচন এনসিপি নেত্রী তাবাসসুমের মমনোনয়ন বাতিল ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফুলবাড়ীতে উন্নত জাতের ধান চাষে প্রদর্শনী, বাসমতিসহ ১২ জাতের সম্ভাবনা ফুলবাড়ীতে দুইদিন ব্যাপী নারী নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গোয়ালন্দে প্রতিরোধ যুদ্ধ ও গনহত্যা দিবস পালিত, অর্থাভাবে থেমে আছে ভাস্কর্য নির্মান কাজ গোয়ালন্দে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১০ জন আটক, কাটার ও ক্যারিং বডি জব্দ

গোয়ালন্দে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১০ জন আটক, কাটার ও ক্যারিং বডি জব্দ

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৪ টাইম ভিউ
গোয়ালন্দে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১০ জন আটক, কাটার ও ক্যারিং বডি জব্দ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীর কলাবাগান এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে অভিযান পরিচালনা করে ১০ জনকে আটক এবং ১ টি ড্রেজার (কাটার) মেশিন ও ২ টি ক্যারিং বডি (বাল্কহেড) জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন, ঢাকা জেলার উত্তর শিমিলা উপজেলার দোহার এলাকার মৃত জামাল শেখের ছেলে মোঃ মিজান শেখ (৪৫), বরগুনা জেলার বাবনা উপজেলার গলয় বুনিয়া এলাকার হালিম আকনের ছেলে শাকিল আকন (১৮) , পটুয়াখালী সদরের জনকাঠি এলাকার সানু ফকিরের ছেলে জাকারিয়া ফকির ( ১৮), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বড় মসজিদপাড়া এলাকার জাবাই মন্ডলের ছেলে আনো মন্ডল (৩০), রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছাত্তার মেম্বার পাড়া এলাকার মনছের শেখের ছেলে শাহিন শেখ (৩০), পিরোজপুর জেলা ইন্দুরকানি উপজেলার বলেশ্বর এলাকার জাকির হাওলাদারের ছেলে মোঃ রাকিব হাওলাদার (১৮), বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার জালিরচর গ্রামের রফিজ উদ্দিন বেপারীর ছেলে নিজাম বেপারী (৪৫), পটুয়াখালী সদর উপজেলার পশ্চিম আতালিয়া গ্রামের নজরুল শিকদারের ছেলে সাইদুল সিকদার (২৪), বরগুনা জেলার বাবনা উপজেলার পূর্ব বল্গানিয়া এলাকার মোঃ মোতালেব এর ছেলে মোঃ ইয়াসিন (১৮), মাদারীপুর জেলার শিবচর উপজেলার চড় জানা জাত এলাকার আব্দুর  মাতব্বরের ছেলে আবুল কালাম (৪২)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার (২১ এপ্রিল) দৌলতদিয়া ইউনিয়নের পদ্মা নদীর কলাবাগান এলাকায় গোয়ালন্দ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খানের নেতৃত্বে কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা বাহিনী সহ রাত ১২ টা হতে ভোর সাড়ে ৪ টার পর্যন্ত অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবহৃত ১ টি বালু উত্তোলনকৃত ড্রেজার (কাটার) মেশিন এবং ২ টি ক্যারিং বডি (বাল্কহেড) জব্দ এবং ১০ জন ব্যাক্তিকে আটক করা হয়।

এসময় উপস্থিত ছিলেন দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, রাজবাড়ী কোস্টগার্ড কমান্ডার কনটিজেন্ট মোঃ শাহিন আলম সহ অন্যান্য সদস্যবৃন্দ।

এ ব্যাপারে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ মুনতাসির হাসান খান জানান, দৌলতদিয়া কলাবাগান এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১০ জনকে আটক করা হয়। সেইসাথে ১ টি ড্রেজার (কাটার) মেশিন ও ২ টি ক্যারিং বডি (বাল্কহেড) জব্দ করা হয়েছে। তিনি আরো জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে এক‌ই আইনের ১৫ ধারা অনুযায়ী তাদেরকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত কাটার ও ক্যারিং বডি দৌলতদিয়া নৌ পুলিশের হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর