বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গোয়ালন্দে অসুস্থ পশু জবাই করে মাংস বিক্রির অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা

নুরুল হক মিলন, গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেটের সময় : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ টাইম ভিউ
গোয়ালন্দে অসুস্থ পশু জবাই করে মাংস বিক্রির অভিযোগে ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা

রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার চর দৌলতদিয়া হামিদ মৃধার হাটে গুরুতর অসুস্থ একটি গরুর বাছুর জবাই করে মাংস বিক্রি চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।  খবর পেয়ে অভিযান চালিয়ে ভক্ষন অযোগ্য প্রায় এক থেকে দেড় মন মাংস মাটিতে পুতে বিনষ্ট ও ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮জানুয়ারি) রাত ১০ টার দিকে হাটের মোঃ হাসান মোল্লার মাংসের দোকানে এ অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান। টের পেয়ে মাংস বিক্রেতা ও কসাই হাসান মোল্লা সেখান থেকে পালিয়ে যান।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খাঁন জানান, গোপন সংবাদ পেয়ে আমরা ঘটনাস্হলে গিয়ে অসুস্থ পশুর জবাইকৃত মাংস জব্দ করে ভক্ষন অযোগ্য ঘোষনা করে মাটিতে পুতে বিনষ্ট করি এবং ওই ব্যবসা প্রতিষ্ঠান সিলগালা করি।

এছাড়া ভ্রাম্যমাণ আদালতের মোবাইল কোড আইনে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। স্হানীয়রা জানান, অসুস্থ ওই গরুটি হাসান কসাই উপজেলার চর মহিদাপুর গ্রামের কৃষক মোঃ আলম খানের কাছ থেকে কিনেছিল।

এ বিষয়ে আলম খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমার বাছুর গরুটির বয়স ১৫ মাস ছিল। গত কয়েকদিন ধরে সে প্রচন্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কাহিল হয়ে পড়ে। গরুটি সুস্থ না হওয়ায় মোঃ বাদশা নামের একজনের মাধ্যম মাত্র ৫ হাজার হাজার টাকায় গরুটি হামিদ মৃধার হাটের কসাই মোঃ হাসান মোল্লার কাছে বিক্রি করে দেই।

হাসান আমার বাড়ির উঠান হতেই গরুটি জবাই করে মাংস বাজারে নিয়ে যায়। তিনি বলেন, আমি একজন সাধারণ কৃষক। অসুস্থ গরু গবাই করা বা মাংস বিক্রির আইন সম্পর্কে কিছু জানি না।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর