সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
শিরোনাম :
বাবার হাত ধরে ড্রাম বাজানো শিখছেন জেমসের ছেলে জিবরান ‘কন্ট্র্যাক্ট ম্যারেজ’ দিয়ে ফিরছেন মৌসুমী ট্রাফিক আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে গ্রেপ্তারি পরোয়ানা রাতেই রাজধানীসহ ১৫ জেলায় ধেয়ে আসছে কালবৈশাখী শিক্ষার্থীদের জন্য নতুন ইলেকট্রিক বাস আমদানিতে সব ধরনের শুল্ক প্রত্যাহার ৩০ লাখ কোটি টাকা ঋণের বোঝা নিয়েই কাজ শুরু করেছি: প্রধানমন্ত্রী ঢাবি শিক্ষার্থী মিমোর মৃত্যুর ঘটনায় শিক্ষক সুদীপ চক্রবর্তী ৩ দিনের রিমান্ডে বাংলাদেশে আরও ৪ সবুজ পোশাক কারখানা বিমান চলাচলের নিষেধাজ্ঞা প্রত্যাহার আমিরাতের সুপ্রিম কোর্টের এজলাসে প্রবেশে বাধা, মুখে কালো কাপড় বেঁধে সাংবাদিকদের প্রতিবাদ

গোয়ালন্দে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ১ মে, ২০২৬
  • ৭ টাইম ভিউ
গোয়ালন্দে আন্তর্জাতিক মে দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৭ ঘটিকায় দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ, সকাল ১০ টায় গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব হতে রেলী এবং বিকেল ৪ টায় দৌলতদিয়া ঘাট টার্মিনালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বরেন্য শিল্পীরা সংগীত পরিবেশন করেন।  গোয়ালন্দ উপজেলা শ্রমিক দল এ কর্মসূচির আয়োজন করে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।অনুষ্ঠানটির উদ্বোধন করেন রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আঃ গফুর মন্ডল। প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম।

উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ সরোয়ার মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী খান, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোঃ রস্তম আলী মোল্লা, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা নাজিরুল ইসলাম তিতাস, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ খালেক বেপারী, সাবেক সভাপতি মোঃ মোহন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী খাঁন, গোয়ালন্দ পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ওয়াহিদ খাঁন, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ সুলতান আহম্মেদ প্রমুখ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর