রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :

গোয়ালন্দে চোরাই কাজে ব্যবহৃত পিকাপসহ গরু চোর চক্রের দুইজন আটক

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৩০১ টাইম ভিউ

রাজবাড়ীর গোয়ালন্দে চুরি করা গরু ও চোরাই কাজে ব্যবহৃত পিকাপসহ গরু চোর চক্রের ২ সদস্যকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) বিকেলে প্রেজ নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন।

গ্রেপ্তারকৃতরা হলেন, গোয়ালন্দ উপজেলার উজানচর নলিয়াপাড়া গ্রামের কাজল প্রামানিকের ছেলে সুজাত প্রামানিক (৩৮), অপর আসামি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার খাজুর খোর্দ্দকালনা গ্রামের আ. জব্বার মন্ডলের ছেলে আতোয়ার হোসেন (৪৩)।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার ভোর রাতে গোয়ালন্দ উপজেলার ভোলাই মাতব্বর পাড়া গ্রামে অভিযান চালিয়ে গরু চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চোরাই ষাঁড় গরু, গরু পরিবহন কাজে ব্যবহৃত একটি পিকাপ গাড়ি (যার নং ঢাকা মেট্টো ন-২১-৬৫৩৪) জব্দ করা হয়।

এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ্ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে গোয়ালন্দ উপজেলার ভোলাই মাতুব্বর পাড়া গ্রামে অভিযান চালিয়ে গরু চোর চক্রের দুই সদস্যকে গরু ও পিকাপ গাড়ি সহ আটক করা হয়। আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রজু করে রাজবাড়ীর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর