বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭ ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী

গোয়ালন্দে ধানের শীষের পক্ষে বিএনপির গনমিছিল ও পথসভা অনুষ্ঠিত

নুরুল হক মিলন গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৫৬ টাইম ভিউ
গোয়ালন্দে ধানের শীষের পক্ষে বিএনপির গনমিছিল ও পথসভা অনুষ্ঠিত

“ভোট দেব কিসে, ধানের শিষে, ১২ ফেব্রুয়ারী সারাদিন, ধানের শীষে ভোট দিন “– স্লোগানে রাজবাড়ীর গোয়ালন্দে বিএনপির বিশাল গনমিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৪ টায় শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ মহিউদ্দিন আনছার ক্লাব ময়দান হতে এ গনমিছিল শুরু হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। গন মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আনছার ক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে পথসভা অনুষ্ঠিত হয়।

গনমিছিল ও পথসভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্জুরুল আলম দুলাল, সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নঈম আনসারী, গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি মো. সুলতান নূর ইসলাম মুন্নু মোল্লা, সাবেক আহবায়ক এ্যাডঃ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, নাজিরুল ইসলাম তিতাস, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সিনিয়র সহ-সভাপতি ইন্জিনিয়ার মাহবুবুল আলম শাহীন, সাধারণ সম্পাদক মজিবুর রহমান মোল্লা, জেলা যুবদলের আহবায়ক খায়রুল আনাম বকুল, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নেকবর হোসেন মনি, মুরাদ আল রেজা, উপজেলা কৃষক দলের সভাপতি মো. আবু বক্কার ছিদ্দিক, সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক ফারুক দেওয়ান, সদস্য সচিব সানোয়ার আহমেদ, পৌর যুবদলের সদস্য সচিব দেলোয়ার হোসেন মন্ডল, উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লা,

উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, পৌর ছাত্রদলের সদস্য সচিব মুক্তার মাহমুদ এবং উপজেলা জাসাস এর  সাধারন  সম্পাদক মোঃশরিফুল ইসলাম ছাড়াও বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর