রাজবাড়ীর গোয়ালন্দে উৎপাদনমুখী শিল্প প্রতিষ্ঠান মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের উদ্যোগে গোয়ালন্দ উপজেলার কর্মরত সাংবাদিকদের সন্মানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় উপজেলার উজানচর এলাকায় অবস্থিত মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, পরিচালক মোঃ সেলিম মুন্সীসহ প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এছাড়াও গোয়ালন্দ সাংবাদিক ফোরাম, গোয়ালন্দ প্রেসক্লাব এবং গোয়ালন্দ সাংবাদিক ইউনিয়নের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।