শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
২০ এপ্রিল থেকে হামের টিকাদান শুরু, টিকার ঘাটতি নেই: স্বাস্থ্যমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনায় আরও বাড়ল স্বর্ণের দাম পাকিস্তানে গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ৮ জন নি‍‍হত ওয়াশিংটন ও তেহরান একসঙ্গে ধীরেসুস্থে সেই ইউরেনিয়াম উদ্ধার করবে : ট্রাম্প শনিবার ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় এক বছরে সাগর পথে ৯০০ রোহিঙ্গা মৃত বা নিখোঁজ: ইউএনএইচসিআর রাত ১টার মধ্যে যেসব জেলায় শিলাবৃষ্টি ও ঝড়ের শঙ্কা হরমুজ প্রণালি খোলার ঘোষণায় বিশ্ববাজারে তেলের দামে বড় পতন শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী কম্পপুরে এসএসসি পরীক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে

গোয়ালন্দে লাইসেন্সবিহীন তিনজন মোটরসাইকেল চালককে জরিমানা

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ৮ টাইম ভিউ
গোয়ালন্দে লাইসেন্সবিহীন তিনজন মোটরসাইকেল চালককে জরিমানা

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় কফিল ফিলিং স্টেশনে ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরসাইকেলে তেল নিতে আসা তিনজন চালককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলতদিয়া কফিল ফিলিং স্টেশনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত মোটরসাইকেল চালানোর অপরাধে তিনজন চালককে ১ হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুনতাসির হাসান খান বলেন, তিনজন মোটরসাইকেল চালকের নিকট ড্রাইভিং লাইসেন্স না থাকায় সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর ধারা ৪ লঙ্ঘনের দায়ে এক‌ই আইনের ধারা ৬৬ অনুযায়ী ১ হাজার টাকা করে সর্বমোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ হতে এ ধরনের মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর