শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনাকে দেশে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে হবে: জামায়াত শাহবাজ শরিফের পর সৌদি আরবে তুরস্কের প্রেসিডেন্ট, নতুন কৌশলগত জোটের ইঙ্গিত? ১৯৭১ সালের যুদ্ধ ছিলো জনতার, কোনো রাজনৈতিক দলের নয় : ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি সরকার হাসিনাকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে : আসিফ মাহমুদ রাস্তায় নেমে মব তৈরির সংস্কৃতি গণতন্ত্রকে দুর্বল করে: মির্জা ফখরুল জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের, কারও একার নয়: তথ্যমন্ত্রী নিরাপত্তা পেলে দেশে ফিরে বিচারের মুখোমুখি হতে প্রস্তুত সাকিব প্রধানমন্ত্রীকে বরণে প্রস্তুত চট্টগ্রাম, উজ্জীবিত নেতাকর্মীরা মিস ওয়ার্ল্ড ২০২৬: বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন সামানজার সাঈদ কীসের হাসিনা, কোথায় বক্তব্য দিয়েছে, চেহারা কেউ দেখেছে: প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর

গোয়ালন্দে ১৮ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী রিনা গ্রেফতার

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৯ টাইম ভিউ
গোয়ালন্দে ১৮ গ্রাম হেরোইনসহ মাদক সম্রাজ্ঞী রিনা গ্রেফতার

রাজবাড়ীর গোয়ালন্দে ১৮০ পুরিয়া (১৮ গ্রাম) হেরোইনসহ চিহ্নিত মাদক কারবারি, মাদক সম্রাজী রিনা খাতুনকে (৫৪)গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে থানা পুলিশের একটি দল মাদকের স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রিনা পুরাভিটা এলাকার মোহাম্মদ কাইয়ুম শেখের স্ত্রী। তিনি দৌলতদিয়া বাজার এলাকায় পান্নু মোল্লার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রিনা খাতুনের কাছ থেকে ১৮০ পুরিয়া, অর্থাৎ প্রায় ১৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৮(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সফিকুল ইসলাম জানায়, গ্রেফতারকৃত রিনা খাতুন দীর্ঘদিন ধরে দৌলতদিয়া পোড়াভিটা এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও মাদকদ্রব্যসহ তাকে একাধিকবার গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে ৮টি মাদক মামলা বিচারাধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বুধবার রাজবাড়ীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর