শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডি হলেন শিবা শানু, ছাড়তে হতে পারে শিল্পী সমিতির সভাপতির পদ ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে জয়লাভ করেছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশ মুক্তি পাচ্ছে দেশের প্রথম এআই চলচ্চিত্র ‘গ্যাপ’ চিত্রনায়িকা পপির মা আর নেই জামায়াতের দুদিনের কর্মসূচি ঘোষণা তাহসিফ সাউরির জানাজা সম্পন্ন, উত্তরায় দাফন প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী

গোয়ালন্দ উজানচরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১৮৪ টাইম ভিউ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) মাগরিব নামাজের পর দক্ষিন উজানচর ভোলাই  মাতব্বর পাড়া জামে মসজিদে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উজানচর ৮ নং ওয়ার্ড শাখা।

দোয়া মাহফিলে সভাপতিত্বে করেন ‌উজানচর ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ বিল্লাল খান।

এসময় দোয়া মাহফিলে উজানচর ৮ নং ওয়ার্ড বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ, স্থানীয় সুধীসমাজ প্রমুখ সহ মুসুল্লিগণ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিল সম্পর্কে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উজানচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড শাখার সভাপতি মোঃ বিল্লাল খান বলেন, বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া অসুস্থতার কারণে বর্তমানে এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর রোগমুক্তি ও সুস্থতা কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। আমরা উজানচর ইউনিয়ন বিএনপি সহ আপামর জনসাধারণ তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর