বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

গোয়ালন্দ উপজেলায় নতুন জেলাপ্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা

নুরুল হক মিলন গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬
  • ৯৩ টাইম ভিউ
গোয়ালন্দ উপজেলায় নতুন জেলাপ্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা

রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে রাজবাড়ী জেলার নবযোগদানকৃত জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা পারভীন মতবিনিময় সভা করেছেন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম‍্যাজিস্ট্রেট মিজ্ আফরোজা পারভীন।

মতবিনিময় সভায় এসময় আরোও উপস্থিত ছিলেন গোয়ালন্দ ঘাট থানা অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মারুফ হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত কুমার দাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ হাফিজুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমীন, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ নজির হোসেন মোল্লা, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ সুলতানা মেহেরুনা জামান, রাবেয়া ইদ্রিস মহিলা কলেজ অধ্যক্ষ আব্দুল কাদের শেখ প্রমুখসহ উপজেলা সরকারি অফিসের অন‍্যান‍্য কর্মকর্তাগণ।

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা, সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস গোয়ালন্দ উপজেলার গণমাধ্যমকর্মীবৃন্দ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর