বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ঘন কুয়াশার কারনে দৌলতদিয়া -পাঁটুরিয়া নৌরুটে ৫ ঘণ্টা পর ফেরী চলাচল স্বাভাবিক

নুরুল হক মিলন গোয়ালন্দ রাজবাড়ী প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৮ টাইম ভিউ
ঘন কুয়াশার কারনে দৌলতদিয়া -পাঁটুরিয়া নৌরুটে ৫ ঘণ্টা পর ফেরী চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারনে দৌলতদিয়া -পাঁটুরিয়া নৌরুটে ৫ ঘণ্টা পর ফেরী চলাচল স্বাভাবিক

দক্ষিণ বঙ্গের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার দৌলতদিয়া – পাঁটুরিয়া নৌরুটে  ঘন কুয়াশার কারনে ৫ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরী চলাচল স্বাভাবিক হয়েছে। তবে ফেরী চলাচল স্বাভাবিক হলেও দৌলতদিয়া ঘাটে আসা দূরপাল্লার যানবাহনও ট্রাকের চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বুধবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে পদ্মা নদীতে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় এ রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে, ভোর সাড়ে ৫টা থেকে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।

এ বিষয়ে বিআইডিব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক নুর আহাম্মেদ ভুঁইয়া  বলেন, নদীর অববাহিকায় কুয়াশা কেটে গেলে সকাল সাড়ে ১০ টার দিকে  ফেরি চলাচল স্বাভাবিক হয়। বর্তমানে এই নৌরুটে ১০টি ফেরি চলাচল করছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর