বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

ঘুমধুম সীমান্তের এসএসসি পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়া হলো

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩২ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : মিয়ানমার সীমান্তের সংঘাত পূর্ন পরিস্থিতি বিবেচনায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের এসএসসি পরীক্ষা কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে।

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে বিজিপির সংঘর্ষ শুরু হয়। যার প্রভাব পড়ে বান্দরবান ও কক্সবাজারের সীমান্তবর্তী এলাকায়। মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশিসহ ২ জন নিহত হন। আহত হন বেশ কয়েকজন। মিয়ানমার থেকে পালিয়ে আসা সীমান্তরক্ষীসহ ৩৩০ জনকে আশ্রয় দিয়েছে বাংলাদেশ।

সীমান্তবর্তী ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার ভেন্যু ছিল। শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য ওই ভেন্যুর পরিবর্তে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

যেসব এসএসসি পরীক্ষার্থীদের কেন্দ্র ঘুমধুম উচ্চ বিদ্যালয়ে ছিল, তাদের পরীক্ষা হবে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।

আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এ এম এম মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘর্ষের কারণে সীমান্তবর্তী কেন্দ্রটি ঝুঁকিপূর্ণ। তাই ভেন্যু পরিবর্তন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে ১ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ২ নম্বর উত্তর ঘুমধুম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্র করা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর