রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :

ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় প্রস্তুত ৩৫১টি আশ্রয়কেন্দ্র

অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২৬ মে, ২০২৪
  • ১০২ টাইম ভিউ

ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় রাঙামাটিতে প্রস্তুত রয়েছে ৩৫১টি আশ্রয়কেন্দ্র। আজ রবিবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত সভায় এ তথ্য জানানো হয়।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসনে খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহমেদ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারি পরিচালক দিদারুল আলম এবং সড়ক ও জনপথ বিভাগ, বিদ্যুৎ ও এলডিইডির নির্বাহী প্রকৌশলীরা।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান জানান, ঘূর্ণিঝড় ‘রিমালের প্রভাবে রাঙামাটি মাঝারি থেকে ভারি বৃষ্টি পাত হতে পারে।

বৃষ্টির প্রভাবে পাহাড়ের পাদদেশে বসাবসকারীদের ক্ষতি এড়াতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
তিনি আরো জানান, ঘূর্ণিঝড় ‘রেমালের সম্ভাব্য ক্ষতি মোকাবিলায় ঝুকিঁপূর্ণ এলাকায় মাইকিং করা। এ ছাড়া রাঙামাটি পৌর এলাকায় ২৯টি এবং জেলার ১০টি উপজেলায় ৩২২টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি জেলা সদরসহ প্রতিটি উপজেলায় একটি করে কন্ট্রোল রুম খোলা হয়েছে।

এ ছাড়া পুলিশ, আনসার, রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংগঠনগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর