বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল কিনে না দেয়ায় গলায় ফাঁস দিলো কলেজ ছাত্র

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৩১ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল কিনে না দেওয়ায় অভিমান করে গলায় ফাঁস দিয়েছেন জাহিদ উদ্দিন (১৯) নামে এক কলেজ ছাত্র। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উপজেলার ধুম ইউনিয়নের নাহেরপুর এলাকার আসাদ মুহুরী বাড়িতে এ ঘটনা ঘটে। সন্ধ্যায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জাহিদ নাহেরপুর এলাকার আসাদ মুহুরী বাড়ির জসীম উদ্দিনের ছেলে। সে উপজেলার মহাজনহাট ফজলুর রহমান কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিন ধরে পরিবারকে মোটরসাইকেল কিনে দিতে বলে। তার বাবা-মা কিনে দিতে অপারগতা প্রকাশ করলে সে অভিমান করে সোমবার রাতের যেকোনো সময় তার কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছে।

জাহিদের প্রতিবেশী মুনতাসির ভূঁইয়া জানান, রাতে জাহিদ তার কক্ষে ঘুমাতে যায়। সকাল ১১ টার দিকে তার মা ডাকলে ঘুম থেকে না উঠায় দরজা ভেঙ্গে দেখে তার লাশ ফ্যানের সাথে ঝুলতে থাকে। পরে সেখান থেকে লাশ উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল হারুন জানান, ধুম ইউনিয়নের নাহেরপুরে গলায় ফাঁস দিয়ে এক কলেজছাত্র আত্মহত্যা করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর