বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চট্টগ্রামে বন্য হাতির আক্রমণে নিহত ১

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১৫ এপ্রিল, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের চন্দনাইশে বন‍্য হাতির আক্রমণে জাকির হোসেন (৬০) নামে ১ ব‍্যক্তি নিহত ও সালাউদ্দিন (৩৫) নামে অপর এক ব‍্যক্তি আহত হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৫ এপ্রিল) সকাল ৭ টায় উপজেলার বরমা ইউনিয়নের বাইনজুরি এলাকায় এই ঘটনাটি ঘটে।

প্রত‍্যক্ষদর্শীরা জানায়, সোমবার সকালে ওই এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে জাকির হোসেন তার ফেলন ক্ষেতে কাজ করতে গেলে হঠাৎ পেছন থেকে এক জোড়া বন‍্য হাতি তাকে আক্রমণ করে। হাতির পায়ে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অপরদিকে একই এলাকার নজরুল ইসলামের ছেলে সালাউদ্দিন ( ৩৫ ) নামে আরেক ব‍্যক্তি দোকানে রুটি কিনতে যাওয়ার সময় হাতির আক্রমণের শিকার হয়। এতে সে গুরুতর আহত হয়। আহত সালাউদ্দিনকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বতর্মানে সে সেখানে চিকিৎসাধীন রয়েছে।বরমা ইউনিয়নের চেয়ারম্যান খোরশেদ আলম টিটু ঘটনার সত‍্যতা স্বীকার করে জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। হাতি জোড়া পরে চন্দনাইশের সীমান্তবর্তী খালের পাড় দিয়ে সাতকানিয়ার দিকে চলে গেছে বলে তিনি জানান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর