বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী, ২০২৫
  • ১২০ টাইম ভিউ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়ক ও সাংবাদিকের ওপর হামলার দায়ে ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে জুলাই শহীদের স্মরণে আয়োজিত একটি অনুষ্ঠানে এই ঘোষণা দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামাল উদ্দিন জানান, গত জুলাই মাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এসময় কর্তব্যরত সাংবাদিক মোহাম্মদ শাহ রিয়াজ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সহসমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির ওপর হামলা চালায় চবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মোহাম্মদ কামাল উদ্দিন আরও জানান, পৃথক দুটি ঘটনায় অভিযুক্ত ৮৪ শিক্ষার্থীকে বহিষ্কারের ঘোষণা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এর মধ্যে রাফির ওপর হামলার ঘটনায় ৭৩ এবং বাকি ১১ জনকে সাংবাদিক শাহ রিয়াজের ওপর হামলার ঘটনায় বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

বহিষ্কৃতদের কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়ে ইতোমধ্যে চিঠি দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে চিঠির সদুত্তর দিতে না পারলে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ কামাল উদ্দিন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর