বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চাঁদপুরের অর্ধশত গ্রামে পালিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ১০ এপ্রিল, ২০২৪
  • ৯৪ টাইম ভিউ

অনলাইন ডেস্ক : চাঁদপুরের অর্ধশত গ্রামে পবিত্র ঈদুল ফিতর পালিত হচ্ছে। জেলার হাজীগঞ্জের সাদ্রা দরবারসহ ২০টি গ্রাম ও অন্য উপজেলার প্রায় ৫০টি গ্রামে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। সাদ্রা দরবার ও চট্টগ্রামের মির্জাখিল দরবার শরীফের অনুসারীরা আজ ঈদুল ফিতর পালন করছেন।

আজ বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় সাদ্রা হামিদিয়া ফাজিল মাদরাসা মাঠে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়।এর আগে সকাল সাড়ে ৯টায় সাদ্রা দরবার শরিফ মাঠ ও সমেশপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
বিশ্বের যেকোনো স্থানে চাঁদ দেখার তথ্যের ওপর ভিত্তি করে রোজা ও ঈদ উদযাপন করে থাকেন চাঁদপুরের হাজীগঞ্জের সাদ্রা দরবার শরিফের অনুসারীরা। সেই আলোকে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে মিল রেখে আজ পবিত্র ঈদুল ফিতর পালন করছেন তাঁরা।

সাদ্রা দরবার শরিফের স্থানীয়রা জানান, হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, প্রতাপপুর, শমেসপুর, বলাখাল, দক্ষিণ বলাখাল, নিলাম বলাখাল, মনিহার, বড়কুল, অলিপুর, উচ্চঙ্গা, বেলচোঁ, সেন্দ্রা, রাজারগাঁও, জাকনি, কালচোঁ, মেনাপুর, ফরিদগঞ্জ উপজেলার শাচনমেঘ, খিলা, উভারামপুর, পাইকপাড়া, বিঘা, উটতলী, বালিথুবা, শোল্লা, রূপসা, বাশারা, গোয়ালভাওর, কড়ইতলী, নয়ারহাট, মতলব উপজেলার মহনপুর, এখলাসপুর, দশানী, নায়েরগাঁও, বেলতলীসহ কচুয়া ও শাহরাস্তির কয়েক গ্রামে আজ ঈদুল ফিতর পালিত হচ্ছে।

জানা যায়, ১৯২৮ সাল থেকে হাজীগঞ্জের রামচন্দ্রপুর মাদরাসার তৎকালীন অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক চৌধুরী সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা ও ঈদ উদযাপন শুরু করেন। এর পর থেকে চাঁদপুরের প্রায় ৪০ গ্রামের মানুষ দেশের একদিন আগেই রোজা ও ঈদ পালন করে আসছেন। তবে তাদের বক্তব্য মতে, তারা সৌদি আরবকে অনুসরণ করে নয়; বরং চাঁদ দেখার ওপর নির্ভর করেই রোজা ও ঈদ পালন করে থাকেন।

এ বিষয়ে সাদ্রা দরবার শরিফের বর্তমান পীরের ছেলে সাহেবজাদা ড. বাকী বিল্লাহ মিশকাত চৌধুরী জানান, এখানে রোজা ও ঈদ সৌদি আরবকে অনুসরণ করে হয় না; বরং ‘এক দুনিয়া এক চাঁদ’ নিয়ম অনুসারে বিশ্বের যেকোনো দেশে চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হলে আমরা রোজা ও ঈদ উদযাপন করে থাকি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর