বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চাঁদা দিতে অস্বীকৃতি : মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ১২১ টাইম ভিউ
চাঁদা দিতে অস্বীকৃতি : মুদি দোকানিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

কক্সবাজার শহরে চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার দুপুর ৩টার দিকে শহরের বিজিবি ক্যাম্পসংলগ্ন দক্ষিণ সাহিত্যিকা পল্লী এলাকায় এ ঘটনা ঘটে।গণেশের স্ত্রী শেফালি পাল ও তার ভাই আশীষ পালের অভিযোগ, তাদের নবনির্মিত বাড়িতে সেপটিক ট্যাংক বসানোর সময় প্রতিবেশী জিশান তাদের কাছে চাঁদা দাবি করে। এ নিয়ে দুইপক্ষের মধ্যে কয়েক দফা তর্ক-বিতর্কও হয়।

তাদের দাবি, এই ঘটনার জেরেই আজ দুপুরে জিশান এলোপাতাড়িভাবে গণেশকে ছুরিকাঘাত করে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমি উদ্দিন বলেন, ‘প্রাথমিক তথ্যে জানা গেছে, জিশান বিভিন্ন ছোটখাটো অপরাধের সঙ্গে জড়িত হিসেবে স্থানীয়ভাবে পরিচিত। তিনি গণেশ পালের কাছে টাকা দাবি করেছিলেন। গণেশ টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জিশান হঠাৎ গণেশকে ছুরিকাঘাত করে।’

ওসি বলেন, ‘ঘটনার সময় সেখানে আরও এক যুবক উপস্থিত ছিলেন বলে পুলিশ জানতে পেরেছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর