রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

চাকসুর ভোটার তালিকায় শিক্ষকের নাম, ছাত্র হলের তালিকায় ছাত্রী

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ টাইম ভিউ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। মোট ভোটার সংখ্যা ২৫ হাজার ৮৬৬ জন বলে জানানো হয়েছে। প্রকাশিত তালিকায় বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষককে ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন সহকারী প্রক্টর নুরুল হামিদ ও সাবেক সহকারী প্রক্টর রন্টু দাশ। নিয়ম অনুযায়ী, কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে কোনো শিক্ষক ভোটের হতে পারেন না। অন্যদিকে, শহীদ ফরহাদ হোসেন হলের ভোটার তালিকায় ৫ ছাত্রীকে ভোটার দেখানো হয়েছে। অথচ, এই হলটি ছাত্রদের।

শিক্ষকদের ভোটার হিসেবে অন্তর্ভুক্তি ও ছাত্র হলে ছাত্রীর নাম ওঠায় বিশ্ববিদ্যালয়ে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন দ্য ডেইলি স্টারকে বলেন, ‘ভুল থাকতে পারে ভেবেই খসড়া তালিকা প্রকাশ করা হয়েছে। যে ২ শিক্ষকের নাম এসেছে, তাদের তালিকা থেকে বাদ দেওয়া হবে। কোনো শিক্ষার্থীর নাম নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট বিভাগে আবেদন করতে হবে। আবেদন কমিশনে জমা দিলে তা সংশোধন করা হবে।’

গতকাল সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এই খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। আগামী বৃহস্পতিবার পর্যন্ত শিক্ষার্থীরা তালিকা নিয়ে আপত্তি জানাতে পারবেন। এরপর ১১ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর