রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
রাজধানীর খিলগাঁওয়ে হাসপাতালে আগুন যুক্তরাজ্যে উল্টো পথে আসা গাড়ির ধাক্কা, পুলিশসহ নিহত ৭ কলকাতায় হোটেলে আগুনে ৯ মৃত্যু: হোটেল ‘শিখা ইন’এর মালিক মালিক গ্রেপ্তার রবিবার সকাল ৯টার মধ্যে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে তেজগাঁও থানা আকস্মিক পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী শক্তিশালী এল নিনোর আশঙ্কা, ২০২৭ সালে ভাঙতে পারে উষ্ণতার রেকর্ড ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণে নির্দেশ প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি সংকট সামলানো বড় চ্যালেঞ্জ ‘ডন ৩’ বিতর্কে নতুন মোড়, রণবীরের হয়ে ইম্পায় গেলেন বাবা তথ্যমন্ত্রী হলেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

চীনাদের মতো যৌবন ধরে রাখার গোপন কৌশল

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৩৬ টাইম ভিউ

এস.এ.এম সুৃমনঃ ফেসবুক রিল বা ভিডিওর সুবাদে নিশ্চয়ই প্রায়ই চীনাদের নানা খাবার আর রূপচর্চার চিত্র দেখা হয়। চীনা নারীদের সৌন্দর্য দেখে অবাক হন সবাই। টান টান উজ্জ্বল চেহারা দেখে অনেকেই এমন ত্বক পাওয়ার স্বপ্ন দেখেন।

চীনাদের মতো সুন্দর ত্বক পেতে পারেন আপনিও। এজন্য মানতে হবে তাদের বিউটি সিক্রেট। কী সেগুলো? চলুন জেনে নেওয়া যাক চটজলদি-

পার্ল ফেসপ্যাক

ত্বকের দীপ্তি বাড়াতে চীনের নারীরা মুক্তার গুঁড়া ব্যবহার করেন। মুক্তার পাউডার বা গুঁড়া দিয়ে ফেসপ্যাক বানিয়ে ত্বকে লাগান তারা। এক্ষেত্রে একটি পাত্রে পরিমাণ মতো পাউডার নিয়ে তার সঙ্গে মধু ও ডিমের সাদা অংশ মিশিয়ে তৈরি করুন ফেসপ্যাক। এটি মুখে লাগান। ১০ মিনিট পর ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাকের গুণে আপনার ত্বকের ফোলা ভাব এবং প্রদাহ কমবে। অন্যদিকে বাড়বে ত্বকের জেল্লা। তবে এটি ব্যয়বহুল প্রক্রিয়া। এর পরিবর্তে বাজারচলতি পার্ল ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। মাসে একবার পার্ল ফেসিয়ালও করিয়ে নিতে পারেন। একই উপকার পাবেন।

গ্রিন টি

ত্বকের যৌবন ধরে রাখতে চীনা নারীরা নিয়মিত গ্রিন টি পান করে। এতেই ত্বকের জেল্লা ফিরবে। শরীর থাকবে রোগমুক্ত। পাশাপাশি ওজন নিয়ন্ত্রণে রাখতেও দারুণ কাজ করে এটি। গ্রিন টি তে রয়েছে অ্যান্টি অক্সিডেন্ট এবং অ্যান্টি-এজিং উপাদান। এটি ত্বকে বলিরেখা পড়তে দেয় না।

মিন্ট ফেসপ্যাক

ত্বকের দাগছোপ দূর করতে এই ফেসপ্যাক বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চীনা নারীরা নিয়মিত এই প্যাক ব্যবহার করেন বলেই তাদের ত্বক এত কোমল ও দাগহীন হয়। এমনটাই মনে করেন অনেক বিশেষজ্ঞ।

এজন্য এক মুঠো পুদিনা পাতা নিয়ে সামান্য পরিমাণে পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই মিশ্রণ মুখে লাগিয়ে নিন। ১০ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন।

প্রাকৃতিক টোনার

চীনা নারীরা প্রাকৃতিক ফেসিয়াল টোনার ব্যবহার করেন। এই ধরনের টোনার ত্বকের জেল্লা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে। আর এই টোনার বানানো কিন্তু বেশ সোজা।

চাল ধোয়ার পর পানিটুকু ফেলে না দিয়ে একটি পাত্রে করে ফ্রিজে রাখুন। পরদিন সকালে এই চাল ধোয়া পানিতে কটন বল ভিজিয়ে ত্বকে লাগিয়ে নিন। তবে এক পানি ৩/৪ দিনের বেশি ব্যবহার করা যায় না। সবচেয়ে ভালো হয় প্রতিদিন নতুন করে এই প্রাকৃতিক টোনার তৈরি করলে।

ফেসিয়াল ম্যাসাজ

ত্বক ভালো রাখতে চাইলে নিয়মিত ফেসিয়াল ম্যাসাজের বিকল্প নেই। এটি ত্বকের রক্ত সঞ্চালন বাড়ায়। ফলে চেহারার উজ্জ্বলতা বাড়ে। পাশাপাশি মুখের ফোলাভাব কমাতে বিশেষ ভূমিকা পালন করে এই পদ্ধতি। প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে ১০ মিনিট ফেস ম্যাসাজ করুন। এতেই মিলবে উপকার।

চীনা নারীদের এই গোপন বিউটি টিপসগুলো মেনে চলুন। দাগহীন মসৃণ ত্বক হবে আপনার

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর