শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের পোশাকের অর্ডার যাচ্ছে অন্য দেশে, সবচেয়ে বেশি লাভবান হচ্ছে ভারত তিতাস, আরপিজিসিএল ও বাপেক্সের এমডি পদে পরিবর্তন গোপালগঞ্জে সহিংসতার চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে: বিজিবি সরকারের সঙ্গে সংলাপের ভিত্তি হবে ‘জুলাই সনদ ও গণভোট’: জামায়াত জোট ট্রাম্প-পুতিনের বন্ধুত্ব হিটলারের সঙ্গে বন্ধুত্বের দাবি করার মতো: জেলেনস্কি সৌদির বিমান হামলায় ইয়েমেনে নিহত ১১ পতিত স্বৈরাচার কোনো দিনই আর বাংলাদেশের মাটিতে ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে যারা চাঁদাবাজি করছে, তাদের রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী সক্ষম ও সুসংগঠিত জাতি গঠনে তরুণদের ক্রীড়ামুখী করার তাগিদ সেতুমন্ত্রীর সয়াবিন তেলের দাম সর্বোচ্চ পর্যায়ে, ভাঙলো ২০২২ সালের রেকর্ড

চীনের ‘চিয়াওলং’ সাবমার্সিবলে চড়ে কুক আইল্যান্ডসের বিজ্ঞানীর ঐতিহাসিক গভীর সমুদ্র অভিযান

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৫ টাইম ভিউ
চীনের ‘চিয়াওলং’ সাবমার্সিবলে চড়ে কুক আইল্যান্ডসের বিজ্ঞানীর ঐতিহাসিক গভীর সমুদ্র অভিযান
ছবি-সংগৃহীত

চীনের মানবচালিত গভীর সমুদ্র অনুসন্ধানযান ‘চিয়াওলং’-এ চড়ে ঐতিহাসিক ডুব সম্পন্ন করেছেন কুক আইল্যান্ডসের এক বিজ্ঞানী। এর মধ্য দিয়ে নিজ দেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (ইইজেড) গভীর সমুদ্রের পরিবেশ সরাসরি পর্যবেক্ষণকারী প্রথম নাগরিক হিসেবে ইতিহাস গড়লেন তিনি।

গত ২১ নভেম্বর মানিহিকি ফ্র্যাকচার জোনে এই অভিযান পরিচালিত হয়। প্রায় ৫ হাজার মিটার গভীরতায় পৌঁছে এ অভিযানটি প্রায় ১০ ঘণ্টা ধরে চলে। কুক আইল্যান্ডসের বিজ্ঞানী ক্লোয়ি র্যাগ চীনা পাইলট ইয়াং ইফান ও চাও শেংইয়ার সঙ্গে চিয়াওলংয়ে অংশ নেন। এ সময় তারা সমুদ্রের পরিবেশগত জরিপ পরিচালনা করেন। অভিযানে সমুদ্রের তলদেশের মানচিত্র তৈরি, সামুদ্রিক প্রাণীর বৈচিত্র্য পর্যবেক্ষণ এবং ভূতাত্ত্বিক ও পরিবেশগত নমুনা সংগ্রহ করা হয়।

চীন ও কুক আইল্যান্ডসের মধ্যে এটি দ্বিতীয় যৌথ সামুদ্রিক বৈজ্ঞানিক গবেষণা অভিযান। এর আগে ২০২৫ সালের অক্টোবর ও নভেম্বর মাসে দেশ দুটি প্রথম যৌথ অভিযান পরিচালনা করে। চলমান অভিযানের অংশ হিসেবে কুক আইল্যান্ডসের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলে চিয়াওলংয়ের মোট পাঁচটি ডুব সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।

এই কর্মসূচির মূল লক্ষ্য, গভীর সমুদ্রবিষয়ক মৌলিক তথ্যের ঘাটতি পূরণে কুক আইল্যান্ডসকে সহায়তা করা। পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে দেশটির স্থানীয় গবেষকদের প্রথম দলকে মানবচালিত গভীর সমুদ্র অনুসন্ধানে দক্ষ করে তোলাও এর অন্যতম উদ্দেশ্য।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর