রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
‘রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে’ হামলার ঘটনায় জড়িতদের ছাড় নয় :ডিএমপি কমিশনার ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান করেছি, দারুণভাবে জিতছি: ট্রাম্প যুক্তরাষ্ট্র ও চীন ৩ হাজার কোটি ডলার পারস্পরিক শুল্ক কমাতে সম্মত বিশ্ববাজারে তেলের দাম কমা মাত্রই বাংলাদেশেও কমিয়ে আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদক কারবারে বাধা, পিটুনিতে আহত সাবেক যুবদল নেতার মৃত্যু ডেঙ্গুতে একদিনে ৮ জনের মৃত্যু মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে তাণ্ডব ভঙ্গুর আইনশৃঙ্খলার ভয়াবহ নিদর্শন: নাহিদ ইসলাম আপত্তিকর অবস্থায় ইবির শিক্ষার্থী যুগল আটক, আজ বিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান নিয়োগে মৌখিক পরীক্ষার নতুন সময় নির্ধারণ ১৪ নবজাতকের মৃত্যুতে পাকিস্তানের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে নতুন প্রশ্ন

চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিচ্ছিল ছোট্ট মেয়ে

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬ টাইম ভিউ
চুরির অভিযোগে খুঁটির সঙ্গে বাঁধা বাবা, মুখে রুটি তুলে দিচ্ছিল ছোট্ট মেয়ে
ছবি-সংগৃহীত

বরিশালের উজিরপুরে ছিঁচকে চুরির অভিযোগে অনিক সরদার নামে এক ব্যক্তিকে মারধরের পর খুঁটির সঙ্গে বেধে রাখা হয়। ভোরে খবর পেয়ে তাকে উদ্ধারে এসে ৯ বছর বয়সী শিশু কন্যা অভূক্ত পিতাকে চা-রুটি খাইয়ে দেয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

জানা যায়, শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বাজারের একটি মুদিদোকানে চুরি করতে গিয়ে জনতার হাতে আটক হন ওই ব্যক্তি। পরে স্থানীয় কয়েকজন ব্যবসায়ী তাকে মারধর করে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে শনিবার সকাল আটটার দিকে ঘটনাস্থলে ছুটে আসে ওই ব্যক্তির ৯ বছর বয়সী মেয়ে। বাবাকে আর মারধর না করার জন্য সে উপস্থিত লোকজনের কাছে আকুতি জানায়। পরে ক্ষুধার্ত পিতাকে পাশের দোকান থেকে এক কাপ চা ও একটি পাউরুটি এনে নিজ হাতে খাইয়ে দেন।

বামরাইল এলাকার বাসিন্দা ইকবাল ব্যাপারী বলেন, ‘সকালে খবর পেয়ে বাজারে গিয়ে দেখি এক যুবককে খুটির সঙ্গে বেধে রাখা হয়েছে। কিচুক্ষণ পরে তার পরিবার সেখানে আসে। এসময়ে তার মেয়ে পিতাকে রুটি-চা এনে খাওয়ায়। এমনকি যেসব স্থানে মারধর করা হয়েছে সেখানে হাত বুলিয়ে আদর করে দেয়।’

আরেক স্থানীয় মিরাজ বলেন, ‘বাজারের লোকজন ওই যুবককে ছেড়ে দিয়েছে। যদিও সে চুরি করেছে এমন প্রমাণ ছিল না। তবে চুরির চেষ্টা করেছিল বলে শুনেছি। শিশুটি বাবার পাশে বসে কাঁদছিল। চায়ের কাপে রুটি ভিজিয়ে বাবার মুখে তুলে দিচ্ছিল। বিষয়টি সবার মনে দাগ কাটে। পরে ওই ব্যক্তির কাছ থেকে প্রতিশ্রুতি নেয়া হয়, ভবিষ্যতে তিনি এ ধরনের কাজ আর করবেন না। এরপর তাকে ছেড়ে দেয়া হয়।’

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম বলেন, ‘সকালে আরিফ নামে একজন থানায় খবর দেন বামরাইল বাজারে চোর আটক করা হয়েছে। খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তবে পুলিশ গিয়ে কাউকে পায়নি। পরে ফেসবুকে ছবি ও ভিডিও দেখেছি।’

তিনি আরও বলেন, ‘আমরা কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর