সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
শিরোনাম :

চেয়ারম্যান প্রার্থী শাহানের কর্মীসমাবেশে জনসমুদ্র

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • আপডেটের সময় : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩১৯ টাইম ভিউ

ময়মনসিংহের নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনের সকল প্রচার-প্রচারণা বন্ধ হওয়ার শেষ মুহুর্তে ঐতিহাসিক চন্ডিপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে সোমবার (৩ জুন) বিকাল ৫টায় চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহানের কর্মীসমাবেশে অনুষ্ঠিত হয়েছে। চেয়ারম্যান প্রার্থীর কর্মী সমাবেশে নান্দাইল উপজেলার একটি পৌরসভা ও তেরটি ইউনিয়নে থেকে আগত হাজার-হাজার সমর্থকের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মীসমাবেশে জনসমুদ্র পরিনত হয়ে ঐতিহাসিক চন্ডীপাশা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠ কানায়-কানায় পূর্ণ। কর্মীসমাবেশে প্রত্যেক টি ইউনিয়ন ও পৌরসভার ওয়ার্ড থেকে দলে-দলে মিছিল নিয়ে এই সমাবেশে যোগদান করেন।

কর্মীসমাবেশে উপস্থিত ছিলেন, চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান, বিশিষ্ট শিল্প উদ্যোক্তা আন্তর্জাতিক ফ্যাশন ডিজাইনার পরিকল্পনামন্ত্রীর জৈষ্ঠ্যকন্যা ওয়াহিদা হোসেন রূপা, পরিকল্পনা মন্ত্রীর সহকারী একান্ত সচিব আবু নছর ভূইয়া মাসুক, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া, পৌর প্যানেল মেয়র শফিকুল ইসলাম ভূইয়া শফিক, চন্ডিপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন ভূইয়া, আচারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, জাহাঙ্গীরপুর ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দিন মন্ডল, খারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসনাত ভূইয়া মিন্টু, শেরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন ভূইয়া মিল্টন, সিংরইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, মোয়াজ্জেমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাসলিমা আক্তার শিউলি, রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার মমতাজ খোকন, নান্দাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন কাজল বীর বেতাগইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান, উপজেলা কৃষল লীগের আহ্বায়ক হুমায়ুন কবির চঞ্চল সহ আওয়ামী ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

কর্মীসমাবেশে উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম শাহান তার বক্তব্যে বলেন, আগামী ৫ই জুন উপজেলা পরিষদ নির্বাচন, এই নির্বাচনে সকল প্রচার-প্রচারণা বন্ধ হওয়ার শেষ মুহুর্তে আপনাদের সকলের একান্ত সহযোগিতায় আজকের কর্মী সমাবেশ জনসমুদ্র পরিনত হয়েছে। আপনাদের সকলের সহযোগিতায় সুষ্ঠু এবং শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হবে এই কামনা করছি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর