বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

চোরকে চিনে ফেলায় ভূঞাপুরে সাংবাদিকের মাকে হত্যা

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ১৪৬ টাইম ভিউ

অনলাইন ডেক্স : চুরি করতে গিয়ে চিনে ফেলায় টাঙ্গাইলের ভূঞাপুরে ‌‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ পত্রিকার বার্তা সম্পাদক আবু সায়েমের বৃদ্ধ মাকে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। হত্যাকাণ্ডে জড়িত থাকায় মো. লাবু ও আল আমিন আকন্দ নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বুধবার (২০ সেপ্টেম্বর) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জেলা পুলিশ সুপার সিরাজ আমীন প্রেস ব্রিফিং ক‌রে এসব তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- সিরাজগঞ্জ সদরের পুনর্বাসন এলাকার মো. শাহজাহান ওরফে শাহ জামালের ছেলে মো. লাবু (২৯) ও ভূঞাপুর পশ্চিমপাড়ার সিরাজ আকন্দের ছেলে আল আমিন আকন্দ (২২)।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জেলা পুলিশ সুপার সিরাজ আমীন জানান, আসামি আল আমিন আকন্দ নিহত সুলতানা সুরাইয়ার আত্মীয়। তার সন্তান ঢাকায় থাকায় আসামিরা অনেক সময় টাকার বিনিময়ে তার সাংসারিক কাজ করে দিতেন। সেই সুবাদে আসামিরা জানতে পারেন সুলতানা সুরাইয়ার কাছে টাকা আছে। সেই টাকা চুরি করতে ১৩ সেপ্টেম্বর রাতে আসামিরা সুলতানার বাড়িতে যান। রাত ১২টার পর ঘরে প্রবেশ করার পর সুলতানা তাদের দেখে চিনে ফেলে। এ সময় তিনি চিৎকার করলে আসামিরা গামছা দিয়ে তার মুখে বেঁধে ফেলে। পরে সুইচ গিয়ার ছুরি দিয়ে তাকে জবাই করে। মৃত্যু নিশ্চিত করে তার সাড়ে ১২ হাজার টাকা ও তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন নিয়ে যান।

তিনি আরও জানান, হত্যাকাণ্ডের পর সাড়ে ১২ হাজার টাকা দুইজনে ভাগ করে ও মোবাইল দুটি লাবু নিয়ে যান। লাবু একটি মোবাইল সিরাজগঞ্জ সদরে বিক্রি করেন। সেই মোবাইলের সূত্র ধরে প্রথমে লাবুকে ও পরে আল আমিন আকন্দকে চিহ্নিত করা হয়। মঙ্গলবার রাতে লাবুকে সিরাজগঞ্জ সদর ও আল আমিন আকন্দকে ভূঞাপুর সদর থেকে গ্রেপ্তার করা হয়। তারা দুইজনেই নিজের দোষ স্বীকার করে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিবে বলে পিবিআইকে জানিয়েছে।

প্রসঙ্গত, গত ১৫ সেপ্টেম্বর পশ্চিম ভূঞাপুর এলাকায় নিজ গ্রাম থেকে সুলতানা সুরাইয়া নামের এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি ওই এলাকার বীর মুক্তিযোদ্ধা রহিম আকন্দের স্ত্রী এবং ইংরেজি দৈনিক ‘দ্য বিজনেস স্ট্যান্ডার্ড’ পত্রিকার বার্তা সম্পাদক আবু সায়েম আকন্দের মা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর