সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য

ছাত্রদল নিজেদের ব্যর্থতা ঢাকতে শিক্ষার্থী সংসদ নির্বাচন ভণ্ডুল করতে চায় : জকসু জিএস

জবি প্রতিনিধি :
  • আপডেটের সময় : সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬
  • ১৯৫ টাইম ভিউ
ছাত্রদল নিজেদের ব্যর্থতা ঢাকতে শিক্ষার্থী সংসদ নির্বাচন ভণ্ডুল করতে চায় : জকসু জিএস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেছেন, শাকসু নির্বাচন বন্ধের পায়তারা করছে ছাত্রদল। গতকাল নির্বাচন কমিশন ঘেরাও, আজ শাকসু নির্বাচন বন্ধের রিট এগুলোই তার প্রমাণ। যারা গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভয় পায়, তারা শিক্ষার্থীদের ম্যান্ডেটকেও ভয় পায়। নিজেদের ব্যর্থতা তারা ছাত্র সংসদ নির্বাচনগুলো ভণ্ডুল করার মাধ্যমে ঢাকতে চায়। সোমবার (১৯ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

‎তিনি আরও বলেন, ৫ আগস্টের পর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী সংসদ নির্বাচনের মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে, সর্বোপরি সারাদেশে যে গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছিল, তা পদে পদে বাধাগ্রস্ত করা হয়েছে। আমরা দেখেছি, প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনকেই কোনো না কোনোভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে ছাত্রদল।

‎আরিফ বলেন, “আমাদের দাবি স্পষ্ট শাকসু সংসদ নির্বাচন সময়মতোই হতে হবে। কোনো দলের আজ্ঞাবহ হয়ে নির্বাচন বন্ধের ষড়যন্ত্র শিক্ষার্থীরা মেনে নেবে না। নির্বাচন বন্ধের এই হীন প্রচেষ্টা ফ্যাসিবাদী চরিত্রেরই অংশ। নির্বাচনকে বাধাগ্রস্ত করার জবাব শিক্ষার্থীরা ব্যালটের মাধ্যমেই দেবে, ইনশাআল্লাহ।”

‎‎উল্লেখ্য ,গতকাল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (শাকসু) নির্বাচন স্থগিত চেয়ে একটি রিট আবেদন করা হয়। দীর্ঘ ২৮ বছর পর আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সকাল ৯টায় এই নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কথা ছিল। তবে আজ হাইকোর্ট এই নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর