বুধবার, ২০ মে ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন : যুক্তরাষ্ট্র-ইসরায়েল আবার হামলা করলে যেভাবে পাল্টা আঘাত হানতে পারে ইরান ভারতের নাগরিকত্ব পেতে বাংলাদেশিদের জন্য নতুন নিয়ম চালু বাউফলে সেতুর সম্ভাব্যতা পরিদর্শনে এসে বিএনপির কর্মী–সমর্থকদের বিক্ষোভের মুখে সেতুমন্ত্রী অনুপস্থিতি মানে নীরবতা নয়’, শিগগিরই ফিরব: শেখ হাসিনা সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে প্রজ্ঞাপন, কর্মকর্তাদের আইন মন্ত্রণালয়ে সংযুক্ত হজ করতে দেশ ছাড়ছেন জামায়াতের আমির তদবির বাণিজ্যের অভিযোগে পদ হারালেন শিক্ষামন্ত্রীর এপিএস শেখ রেহানা ৫ আগস্ট সালমান এফ রহমানকে যেসব কথা বলেছিলেন সংসদ নির্বাচনে আনসার বাহিনী প্রশংসনীয় ভূমিকা পালন করেছে: প্রধানমন্ত্রী বিশ্বকাপে ইরানের বিপ্লব-পূর্ববর্তী পতাকা নিষিদ্ধ করছে ফিফা

ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ৮ টাইম ভিউ
ছাত্রীর বাড়িতে মিলল গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ

চাঁপাইনবাবগঞ্জ শহরে এক গৃহশিক্ষিকার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) সকালে জরুরি সেবা নম্বর ৯৯৯–এ ফোন পেয়ে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মরিয়ম বেগম (উজ্জ্বলপাড়া এলাকার বাসিন্দা) স্থানীয়ভাবে একটি ছাত্রীর বাড়িতে প্রাইভেট পড়াতে যেতেন। পরে ওই বাড়ি থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মরিয়ম বেগম নিয়মিতভাবে ওই এলাকার এক পঞ্চম শ্রেণির ছাত্রীকে পড়াতেন। সোমবার তিনি পড়াতে গেলে আর বাসায় ফেরেননি। পরবর্তীতে পরিবারের পক্ষ থেকে সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

মঙ্গলবার সকালে ৯৯৯–এ খবর পেয়ে পুলিশ রুবেল ও সুমি নামে এক দম্পতির বাড়িতে অভিযান চালায়। সেখান থেকেই বস্তাবন্দি অবস্থায় মরিয়ম বেগমের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, মরদেহের মাথা ও ঠোঁটে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং কানের দুল ছেঁড়া অবস্থায় ছিল। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রুবেল ও সুমি নামের এক দম্পতিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তিনি আরও বলেন, তদন্ত চলছে এবং ঘটনার পেছনে অন্য কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর