রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

জকসুর সঙ্গে জাপানভিত্তিক সংস্থার বৈঠক

‎ ‎জবি প্রতিনিধি :
  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ২০৪ টাইম ভিউ
জকসুর সঙ্গে জাপানভিত্তিক সংস্থার বৈঠক

‎জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) এবং জাপানভিত্তিক সংস্থা জাপান ইন্টারন্যাশনাল হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট অরগানাইজেশান এর মধ্যে অনানুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‎মঙ্গলবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কক্ষে ‎এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম সংস্থাটির প্রতিনিধিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বৈঠকে বিশ্ববিদ্যালয় ও জাপানি সংস্থার মধ্যে সম্ভাব্য সহযোগিতা এবং জাপানি ভাষা শিক্ষা কার্যক্রম চালু করার বিষয়ে আলোচনা হয়।

‎জকসুর সাধারণ সম্পাদক আব্দুল আলিম আরিফ বলেন, “শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অধীনে ২ বছরের জাপানি কোর্সের বিষয়ে আলোচনা হয়েছে। ইতিবাচক সাড়া পাওয়া গেছে। আশা করছি শিঘ্রই শিক্ষার্থীদের জন্য ফলপ্রসূ কিছু উদ্যোগ আসবে।”

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার প্রতিনিধি মাকাতো আরিতোমা এবং বাংলাদেশ প্রতিনিধি তুহিন, এছাড়া জকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক ইব্রাহিম খলিল, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, আইন ও মানবাধিকার সম্পাদক হাবিব মোহাম্মদ ফারুক এবং কার্যনির্বাহী সদস্য জাহিদ হাসান।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর