সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য ঢাকা সিটি নির্বাচন: এনসিপির প্রার্থী উত্তরে আসিফ মাহমুদ ও দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

জকসু নির্বাচনে অনিক কুমার দাসকে বয়কট ঘোষণা রসায়ন বিভাগের শিক্ষার্থীদের

জবি প্রতিনিধি :
  • আপডেটের সময় : রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৯ টাইম ভিউ
জকসু নির্বাচনে অনিক কুমার দাসকে বয়কট ঘোষণা রসায়ন বিভাগের শিক্ষার্থীদের
জকসু নির্বাচনে অনিক কুমার দাসকে বয়কট ঘোষণা রসায়ন বিভাগের শিক্ষার্থীদের

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন ২০২৫- নির্বাচনে মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক পদপ্রার্থী অনিক কুমার দাসকে বয়কটের ঘোষণা দিয়েছে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা। রবিবার (২১ ডিসেম্বর) রসায়ন বিভাগের শিক্ষার্থী মো: মইনুল হক দুপুর ১২টার দিকে ব্যাচের সকল শিক্ষার্থীর পক্ষে তার নিজের ফেসবুক প্রোফাইলে এ সংক্রান্ত একটি পোস্ট দেন।

তিনি ফেসবুক পোস্টে লিখেন, রসায়ন বিভাগের শিক্ষার্থীদের অভিযোগ, অনিক কুমার দাস গত কিছুদিন আগে তাদের বিভাগের ১৬তম ব্যাচের শিক্ষার্থী আকাশ আলীর ওপর ১৫-২০ জনকে সঙ্গে নিয়ে নির্মমভাবে হামলা চালান। এ ঘটনায় আহত শিক্ষার্থীর নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা তাৎক্ষণিকভাবে মিছিল করেন এবং প্রক্টর বরাবর লিখিত অভিযোগও দাখিল করেন।

দাবি করে লেখেন, অভিযোগ দেওয়ার পরও রাজনৈতিক প্রভাব খাটিয়ে অভিযুক্ত ব্যক্তি কোনো ধরনের শাস্তি ছাড়াই পার পেয়ে যান। এতে ক্যাম্পাসে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে চরম উদ্বেগ তৈরি হয়েছে বলে জানান তারা।

ন্যায়বিচার চেয়ে লেখেন, “ক্যাম্পাসে সহিংসতা চালানো ও ক্ষমতার দাপট দেখানো ব্যক্তির কোনো স্থান নেই। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা এবং ন্যায়বিচার নিশ্চিত করার স্বার্থেই আমরা অনিক কুমার দাশকে জকসু নির্বাচন থেকে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছি।”

তারা আরও জানান, এই বয়কটের সিদ্ধান্ত রসায়ন বিভাগের সকল শিক্ষার্থীর সম্মতিক্রমেই নেওয়া হয়েছে এবং এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে তারা শেষ পর্যন্ত সোচ্চার থাকবেন। অনিক কুমার দাস কে মুঠোফোনে বার বার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর