বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জনগণ বিএনপিকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে : তথ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩
  • ২২৫ টাইম ভিউ

অনলাইন ডেক্স : বিএনপির কর্মসূচি জনগণ মানছে না মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জনগণ বিএনপিকে বুড়ো আঙুল দেখিয়ে দিয়েছে। সচিবালয়ের নিজ দপ্তরে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে আজ মঙ্গলবার তথ্যমন্ত্রী এসব কথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘বিএনপির কর্মসূচি কেউ মানছে না। সড়কে কোথাও কোথাও যানজট লেগে থাকছে। এভাবে গাড়ি চলার মানে হলো, ওদেরকে (বিএনপি) বুড়ো আঙুল দেখিয়ে দেওয়া। এরপরও লজ্জা হয় না ওদের। আমরা চাই, বিএনপি ধ্বংসাত্মক কর্মসূচি থেকে বেরিয়ে এসে নির্বাচনে অংশগ্রহণ করুক।’

ব্রিফিংয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘দেশের উন্নয়নে রাজনৈতিক স্থিতিশীলতা প্রয়োজন। বিএনপি এখন যেভাবে জ্বালাও-পোড়াও করছে তাতে দেশের স্থিতিশীলতা নষ্ট হচ্ছে। রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া কখনই উন্নয়ন সম্ভব নয়।’

নির্বাচন নিয়ে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘তফসিল পেছানো নিয়ে প্রধান নির্বাচন কমিশনার যা বলেছেন তা যথার্থ। আমরা এখনও আশা করি, বিএনপির শুভবুদ্ধির উদয় হবে।’

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর