সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মঙ্গলবার রাত থেকে কলকারখানায় ‘আগের মতো’ গ্যাস-বিদ্যুৎ সরবরাহের আশ্বাস প্রধানমন্ত্রীর জিয়াকে গুলি করেন মতিউর, হত্যার আগে হেলিকপ্টারে চট্টগ্রামে এরশাদ : জিজ্ঞাসাবাদে মোজাফফর মধ্যবর্তী নির্বাচনের পরপর ইরানের সাথে যুদ্ধ শেষ হবে: ট্রাম্প ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ, বাড়ছে জ্বালানি সংকটের শঙ্কা আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর বিকেন্দ্রীকরণে স্থানীয় সরকার শক্তিশালী করার তাগিদ রাষ্ট্রপতির আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, অনুসন্ধানে দুদক গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, গ্রেপ্তার আরো ৪০ রামপাল বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিট বন্ধ, অর্ধেকে নেমেছে বিদ্যুৎ উৎপাদন রংপুর অভিমুখে লংমার্চে পাঁচ জেলায় পাঁচ পথসভা করবে ১১ দলীয় ঐক্য

জবি শিবিরের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে রিয়াজুল-আরিফ

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ টাইম ভিউ
জবি শিবিরের নতুন কমিটি প্রকাশ, নেতৃত্বে রিয়াজুল-আরিফ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখার সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক পদে মনোনয়ন সম্পন্ন হয়েছে। সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. রিয়াজুল ইসলাম। এ ছাড়া সেক্রেটারি হিসেবে আব্দুল আলীম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ইব্রাহীম খলীল মনোনীত হয়েছেন।

সোমবার (১২ জানুয়ারি) বিকেলে শাখা ছাত্রশিবিরের এক জরুরি সদস্য সমাবেশে ২০২৬ সেশনের জন্য এ কমিটি গঠন করা হয়। কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক মু’তাসিম বিল্লাহ শাহেদীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ।

জানা যায়, ২০২৬ সেশনের জন্য শাখা সভাপতি নির্বাচন উপলক্ষে সদস্য সমাবেশে কেন্দ্রীয় সভাপতির স্বাক্ষরিত ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত মো. রিয়াজুল ইসলামকে সভাপতি হিসেবে ঘোষণা করেন সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ। পরে তিনি নবনির্বাচিত সভাপতিকে শপথবাক্য পাঠ করান।

সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি মো. রিয়াজুল ইসলাম শাখা সেক্রেটারি হিসেবে আব্দুল আলীম আরিফ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মো. ইব্রাহীম খলীলকে মনোনীত করেন। পরিশেষে দোয়া ও মুনাজাতের মাধ্যমে সদস্য সমাবেশের কার্যক্রম সমাপ্ত হয়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর