শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের খসড়ায় মতপ্রকাশের ঝুঁকি রয়েছে : টিআইবি বাব আল-মান্দেব দিয়ে সৌদি জাহাজ চলাচলে হুতির নিষেধাজ্ঞা চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া : প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলজেরিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন কালিন্দী সীমান্তে ১০-১২ জনকে পুশ-ইনের বিএসএফের অপচেষ্টা, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা, রাশিয়া যাচ্ছেন এভারেস্টজয়ী শাকিল ১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা নরসিংদীতে নদীতে গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ ‘হয় আমি থাকব, না হয় দুর্নীতি’, হাসপাতালে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

জবি সিন্ডিকেটের নতুন সদস্য ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

জবি প্রতিনিধি  
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৬৫ টাইম ভিউ
জবি সিন্ডিকেটের নতুন সদস্য ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নীতিনির্ধারণী সর্বোচ্চ ফোরাম ‘সিন্ডিকেট’-এর নতুন সদস্য হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া। আগামী ২ (দুই) বছরের জন্য তাকে এই পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন ২০০৫ এর ১৭(১) (জ) ও (২) ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিলের ৭৬তম সভার ৩১নং সিদ্ধান্তের প্রেক্ষিতে উপাচার্য মহোদয় তাকে এই মনোনয়ন প্রদান করেছেন। এই আদেশ অদ্য ২২ জানুয়ারি ২০২৬ তারিখ থেকেই কার্যকর বলে গণ্য হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক সিদ্ধান্ত গ্রহণের সর্বোচ্চ পর্ষদ হলো সিন্ডিকেট। নতুন সদস্য হিসেবে মনোনীত হওয়ার পর ড. মঞ্জুর মুর্শেদকে বিশ্ববিদ্যালয়ের কার্য পরিচালনায় সক্রিয় সহযোগিতার অনুরোধ জানিয়েছেন রেজিস্ট্রার।

অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগে শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করে আসছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর