শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাইবার আইনের খসড়ায় মতপ্রকাশের ঝুঁকি রয়েছে : টিআইবি বাব আল-মান্দেব দিয়ে সৌদি জাহাজ চলাচলে হুতির নিষেধাজ্ঞা চলতি বছরই ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া : প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আলজেরিয়ার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন কালিন্দী সীমান্তে ১০-১২ জনকে পুশ-ইনের বিএসএফের অপচেষ্টা, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ সাংবাদিক শেখ আব্দুল আলিমের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক মাউন্ট এলব্রুসে উড়বে বাংলাদেশের পতাকা, রাশিয়া যাচ্ছেন এভারেস্টজয়ী শাকিল ১৮ ঘণ্টায় লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুথিরা নরসিংদীতে নদীতে গোসলে নেমে নারীসহ ৪ জন নিখোঁজ ‘হয় আমি থাকব, না হয় দুর্নীতি’, হাসপাতালে হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রীর

জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ৫ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধি:
  • আপডেটের সময় : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৩৭ টাইম ভিউ
জাতীয় নির্বাচন উপলক্ষ্যে ৫ দিনের ছুটিতে যাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পাঁচ দিনের ছুটি পাচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। আগামী ১০ ফেব্রুয়ারি থেকে এই ছুটি শুরু হতে যাচ্ছে। রোববার (১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় জারীকৃত প্রজ্ঞাপনে ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নিবার্চনকালীন নির্বাহী আদেশে সরকারী ছুটি ঘোষণা করে। একইসাথে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নির্বাহী আদেশে আগামী ১০ ফেব্রুয়ারি ছুটি ঘোষণা করেছেন।

এছাড়া ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবারের পরদিন ১৩ ও ১৪ ফেব্রুয়ারি যথাক্রমে শুক্রবার ও শনিবার হওয়ায় মোট পাঁচদিনের ছুটি পাচ্ছেন শিক্ষার্থীরা।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর