বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

জামালপুরে এক বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর

সাকিব আহমেদ,জামালপুর প্রতিনিধিঃ
  • আপডেটের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১১৮ টাইম ভিউ
জামালপুরে এক বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিদপ্তর

জামালপুরে অভিযান পরিচালনা করে মোস্তাফা বেকারী নামে এক বেকারীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বুধবার (৪ মার্চ) জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আবু নাসের মোহাম্মদ শফিউল্লাহ যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন।

বুধবার জামালপুর সদর উপজেলার নান্দিনা বাজারের বিভিন্ন ইফতার সামগ্রীর দোকান, কাপড়ের দোকান ও খাবারের দোকান, বেকারীতে অভিযান চালানো হয়। অভিযানকালে নান্দিনা বাজারে বিভিন্ন ইফতার সামগ্রীর দোকানের  বেসন, সয়াবিন তেল, জিলাপি, দইসহ ইফতার তৈরির বিভিন্ন কাঁচামাল পরীক্ষা ও পরিদর্শন করা হয়। এ সময় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাৎক্ষণিকভাবে খাদ্যে ক্ষতিকর উপদানের উপস্থিতি পরীক্ষা করা হয়। এ সময় মোস্তফা বেকারীতে মেয়াদ ও লেবেলবিহীন খাদ্যপণ্য, মেয়াদ বিহীন দই, অননুমোদিত রং, অতিরিক্ত মেয়াদে লেবেল লেখা ইত্যাদি কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পুরো রমজান মাসজুড়ে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: শরিফুল ইসলাম।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর