শনিবার (২৯ নভেম্বর) জামালপুর জেলার নবাগত পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক এর আগমন উপলক্ষে তাকে বরণ করেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ এবং জামালপুর জেলা পুলিশের সকল পর্যায়ের অফিসারদের সাথে পরিচিতি সভা অনুষ্ঠিত। পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় জেলা পুলিশের সকল ঊর্ধ্বতন কর্মকর্তা, সার্কেল কর্মকর্তা, থানার ওসি, তদন্তকেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
উক্ত পরিচিতি সভায় নবাগত এসপি ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বলেন,সামনে জাতীয় নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে আমরা জেলা পুলিশ একটি পরিবারের মতো হয়ে কাজ করবো। সবাই দায়িত্বশীলতা, ঐক্য ও আন্তরিকতার সঙ্গে কাজ করলে কোনো সমস্যাই হবে না। আপনারা যাকে-যাকে নেতৃত্ব দেবেন, সেই ইউনিটকেই নিজের পরিবার হিসেবে ভাবুন । আজ পরিচয়ের শুরু, সামনে আরও মতবিনিময় সভা হবে।
এর আগে তিনি পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে জেলার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভায় উপস্থিত ছিলেন ”
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব সোহেল মাহমুদ পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোরশেদা খাতুন; অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব ইয়াহিয়া আল মামুন; অতিরিক্ত পুলিশ সুপার (দেওয়ানগঞ্জ সার্কেল) জনাব মোঃ সাইফুল ইসলাম; সহকারী পুলিশ সুপার (ইসলামপুর সার্কেল) জনাব মোঃ ইমরুল হাসান; সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) জনাব মোস্তাফিজুর রহমান ভূঁঞাসহ জেলা ডিবি, ডিআইও, ট্রাফিক বিভাগ, কোর্ট ইন্সপেক্টর এবং বিভিন্ন ইউনিটের সকল কর্মকর্তা।
জামালপুর জেলা পুলিশ এবং সাধারণ জনগণের মধ্যে নবাগত পুলিশ সুপারের প্রতি এক ধরনের আশা ও আস্থার পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আশা করছি । জামালপুরে নতুন দায়িত্ব পালনে তিনি জেলার শান্তি-শৃঙ্খলা আরও সুদৃঢ় করবেন—এমন প্রত্যাশা করছেন পুরো জামালপুরবাসী।