প্রতি বছরের ন্যায় এবারো জামালপুর ফিনান্সিয়াল হেল্প সেন্টার এর উদ্দোগে জামালপুর শহরের রেইল স্টেশন এলাকায় বিভিন্ন জায়গায় অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে। ২৬শে (ডিসেম্বর )রাতে জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন জায়গায় অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
শহরের ব্যস্ততা যখন থেমে যায়, হাড়কাঁপানো শীতে যখন নিস্তব্ধতা নেমে আসে, তখন কিছু মানুষ কেবল এক টুকরো গরম কাপড়ের অভাবে নির্ঘুম রাত কাটায়। সেইসব অসহায় মানুষের কষ্ট অনুধাবন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে, জামালপুর ফিনান্সিয়াল হেল্প সেন্টার ।]

এ সময় সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি রেদোয়ান খন্দকার মাহিন নিজে উপস্থিত থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন এবং সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বার্তা দেন যে, আমাদের এই সকল কার্যক্রম প্রতি বছরের ন্যায় এবারও আমরা শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি এবং ইনশাআল্লাহ আশা করি সবাই আমাদের পাশে থাকলে সামনেও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে ।আমাদের এই প্রচেষ্টায় কোনো আড়ম্বর নেই, আছে কেবল আর্তমানবতার সেবা। প্রচণ্ড ঠান্ডায় কাঁপতে থাকা একজন মানুষের গায়ে একটি( কম্বল )জড়িয়ে দেওয়ার তৃপ্তি অন্য সবকিছুর চেয়ে ঊর্ধ্বে।
এছাড়াও সংগঠনটির সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান ইরাদ বলেন,প্রতি বছরের মতো এবারো আমরা শীতার্ত মানুষের পাশে দাড়িয়েছি,ইনশাআল্লাহ প্রতিবছর এ ধারাবাহিকতা রক্ষা করবো। আরো উপস্থিত ছিলেন ত্রাণ বিষয়ক সম্পাদক, আল তাফসির মিয়াদ সহ প্রমূখ ও সংগঠনের সকল সহযোগী সদস্যবৃন্দ।