শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান যে কোনো নাগরিকের দেশে ফেরার অধিকার সংবিধানেই রয়েছে: রুমিন ফারহানা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে গৃহবন্দি রাখার অনুমতি দিলেন রাজা সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার, রিমাণ্ড আবেদন সাতক্ষীরায় যুবলীগের ১৪ নেতা কর্মীর নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, গ্রেফতার- ৪ ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে সংঘ্যবদ্ধ ধর্ষণ পাবনায় শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান অভিযুক্তের বাড়ি ভাঙচুর এবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ, সিদ্ধান্ত পরে : রিজভী

জুমার নামাজের সময় পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১ টাইম ভিউ
জুমার নামাজের সময় পাকিস্তানে মসজিদে বোমা হামলা, নিহত ১৬
ছবি-সংগৃহীত

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাত জেলায় একটি মসজিদে বোমা হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১১ জন বেসামরিক নাগরিক এবং পাঁচজন পুলিশ সদস্য।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পেশোয়ার পুলিশ।স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বিস্ফোরকবোঝাই একটি গাড়ি মসজিদের গেটে ধাক্কা দেওয়ার পর বিস্ফোরণ ঘটে। ওই সময় জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

হামলায় অন্তত ৫০ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে বলা হয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে হামলাকারীদের গোলাগুলি চলছে। এ ঘটনায় পুলিশের গুলিতে এক হামলাকারী নিহত হয়েছেন বলে জানা গেছে।

ডিপিএ জানিয়েছে, হামলার পর স্থানীয় হাসপাতালে ১৫টি মরদেহ এবং প্রায় ৫০ জন আহতকে নেওয়া হয়েছে।

এখন পর্যন্ত কোনো সশস্ত্র গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে আফগানিস্তান সীমান্তবর্তী ওই এলাকায় তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সক্রিয়তা রয়েছে। অতীতেও গোষ্ঠীটির বিরুদ্ধে পাকিস্তানের নিরাপত্তাবাহিনী ও বিভিন্ন স্থাপনায় হামলার অভিযোগ রয়েছে।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর