শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
নভেম্বর-ডিসেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান যে কোনো নাগরিকের দেশে ফেরার অধিকার সংবিধানেই রয়েছে: রুমিন ফারহানা মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিবকে গৃহবন্দি রাখার অনুমতি দিলেন রাজা সাতক্ষীরায় প্রাইভেটকার চালক সুমন হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার, রিমাণ্ড আবেদন সাতক্ষীরায় যুবলীগের ১৪ নেতা কর্মীর নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা, গ্রেফতার- ৪ ময়মনসিংহে ছেলেকে জিম্মি করে মাকে সংঘ্যবদ্ধ ধর্ষণ পাবনায় শিশুকে ধর্ষণের পর হত্যা, প্রধান অভিযুক্তের বাড়ি ভাঙচুর এবার যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ সিরাজগঞ্জে বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ১৫, ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার শেষ, সিদ্ধান্ত পরে : রিজভী

লিয়াওনিংয়ে ঘণ্টা বাজলো ১৪ বার, বিমান হামলার সতর্কসংকেত ৩ মিনিট

আন্তর্জাতিক ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ টাইম ভিউ
লিয়াওনিংয়ে ঘণ্টা বাজলো ১৪ বার, বিমান হামলার সতর্কসংকেত ৩ মিনিট
ছবি-সংগৃহীত

উত্তর-পূর্ব চীনের লিয়াওনিং প্রদেশের শেনইয়াং সিটিতে সেপ্টেম্বর ১৮ ইনসিডেন্ট হিস্ট্রি মিউজিয়ামে স্মরণ করা হলো সেই ইতিহাসের কথা, যখন ১৯৩১ সালের ১৮ সেপ্টেম্বর জাপানি সেনারা তাদের নিয়ন্ত্রণাধীন শেনইয়াংয়ের কাছে রেলপথের একটি অংশ বিস্ফোরণে উড়িয়ে দেয় এবং এর জন্য চীনা সেনাদের দায়ী করে। পরবর্তী সময়ে চীনে আগ্রাসনের অজুহাত হিসেবে তারা এই ঘটনাকে ব্যবহার করে। শুক্রবার জাদুঘরের একটি স্মৃতিস্তম্ভে সেই ঘটনার ৯৫তম বার্ষিকী উপলক্ষে ঘণ্টা বাজানো হয়।

ঘণ্টাটি ১৪ বার বাজানো হয়, যা জাপানি আগ্রাসীদের বিরুদ্ধে চীনা জনগণের ১৪ বছরের প্রতিরোধের প্রতীক। এ ছাড়া সকাল ৯টা ১৮ মিনিটে লিয়াওনিং প্রদেশের সব শহরে একই সময়ে তিন মিনিট ধরে বিমান হামলার সতর্কসংকেত বাজানো হয়। এর মাধ্যমে জনগণকে ইতিহাস স্মরণ এবং শান্তিকে মূল্য দেওয়ার কথা মনে করিয়ে দেওয়া হয়।

চীন বহু বছর ধরে ১৮ সেপ্টেম্বরের সেই ঘটনার বার্ষিকী পালন করে আসছে। ১৯৩১ সালের ওই ঘটনার মধ্য দিয়ে জাপানি সেনারা চীনে রক্তক্ষয়ী আগ্রাসন শুরু করে। ঘটনাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বাভাস হিসেবে দেখা হয় এবং এর মধ্য দিয়ে চীন ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা প্রথমদেশ হয়ে ওঠে।

১৯৪৫ সাল পর্যন্ত চলা চীনা জনগণের জাপানি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধযুদ্ধের সময় চীনে সামরিক ও বেসামরিক মিলিয়ে মোট ৩ কোটি ৫০ লাখ মানুষ হতাহত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া সব দেশের মোট হতাহতের প্রায় এক-তৃতীয়াংশই ছিল চীনের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর