শনিবার, ০৯ মে ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
গোয়ালন্দে আদদ্বীন কৃষি ভান্ডারের আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ, জয়ী ব্রাজিল সমর্থন দল বিশ্ববাজারে খাদ্যের দাম এপ্রিলে তিন বছরের মধ্যে সর্বোচ্চ: এফএও রাজধানীর কদমতলীতে ফোমের কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু, শনাক্ত ২৮২ আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী বঙ্গোপসাগরে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাতে পারে ভারত ময়মনসিংহে জাল নোটসহ চক্রের ২ নারী সদস্য গ্রেফতার পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ শাপলা ট্রাজেডিকে বিএনপিই প্রথম ‘গ ণ হ ত্যা’ বলেছিল: তথ্যমন্ত্রী

জুলাইয়ের লড়াইয়ে দেশে পরিবর্তন এসেছে: মির্জা ফখরুল

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৭ টাইম ভিউ
জুলাইয়ের লড়াইয়ে দেশে পরিবর্তন এসেছে: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জুলাইয়ের আন্দোলনে সবাই মিলে লড়াই করে দেশে পরিবর্তন আনা হয়েছে। এই পরিবর্তনের সঙ্গে মানুষের অনেক আশা-আকাঙ্ক্ষা জড়িয়ে আছে। শুক্রবার (৮ মে) নওগাঁর পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, গত ১৫ বছরের শাসনে দেশকে ভয়াবহ পরিস্থিতির মধ্যে ফেলে যাওয়া হয়েছে। অর্থনীতি লুটপাটের মাধ্যমে দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তিনি সতর্ক করে বলেন, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী এখনও ছোট ছোট ইস্যুকে ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। তবে সম্মিলিতভাবে সেই অপতৎপরতা প্রতিহত করা হবে।

রবীন্দ্রনাথের কৃষিভাবনার প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার কৃষি কার্ডসহ বিভিন্ন সুবিধা দিয়ে কৃষকদের উন্নয়নে কাজ করছে। সরকারের সামগ্রিক উদ্যোগে দেশ দ্রুত এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, সংস্কৃতিবিষয়কমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং সরকারি দলের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর