জেলা প্রশাসকদের (ডিসি) সরকারের প্রতিচ্ছবি হিসেবে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন।মঙ্গলবার (৫ মে) বিকেলে সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে জেলা প্রশাসক সম্মেলন-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সম্মেলনে দেশের সব বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও দিকনির্দেশনা দেন প্রধান বিচারপতি।ডিসিদের উদ্দেশে তিনি বলেন, জনগণ, সমাজ, রাষ্ট্র, সৃষ্টিকর্তা এবং সর্বোপরি নিজের বিবেকের কাছে আপনাদের যে দায়বদ্ধতা রয়েছে, তা সবসময় মনে রাখতে হবে।
প্রধান বিচারপতি আরও বলেন, জেলা প্রশাসকরা রাষ্ট্রের নির্বাহী বিভাগ ও সাধারণ মানুষের মধ্যে একটি কার্যকর সেতুবন্ধন। তাই সর্বক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং সুপ্রিম কোর্ট রেজিস্ট্রির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।