বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সপ্তাহে দুই দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর সরকারি কাজে কারা বাধা দিচ্ছেন, শনাক্ত করে ব্যবস্থা নেওয়ার সুপারিশ দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ অভিযানের পরিকল্পনা নেই সরকারের : স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোনায় গ্রামীণ ব্যাংক অফিসে অগ্নিকাণ্ড: পুড়ে গেল মোটরসাইকেল ও নথিপত্র ছিনতাইয়ের সতর্কবার্তায় এয়ার ইন্ডিয়ার ফ্লাইটের জয়পুরে জরুরি অবতরণ যুক্তরাষ্ট্রে স্থায়ী ভাবে বাতিল হচ্ছে ওয়ার্ক পারমিটের স্বয়ংক্রিয় মেয়াদ বাড়ানোর সুবিধা ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০ হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৩২৭ ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী

জ্বালানি সংকট কাটেনি, পাম্পে দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১৭৮ টাইম ভিউ
জ্বালানি সংকট কাটেনি, পাম্পে দীর্ঘ লাইন ও চরম ভোগান্তি

জ্বালানি সংকটে রাজধানীতে চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি ব্যবহারকারীরা। একাধিক স্টেশন ঘুরেও পাচ্ছেন না কাঙ্ক্ষিত জ্বালানি। ফলে অনিশ্চিয়তায় পড়েছে অনেকের ইদযাত্রা। জ্বালানি তেলের সীমিত সরবরাহের কারণে মোটরসাইকেল, প্রাইভেটকার ও বাসের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ইদের ছুটিতে যানবাহনের চাপ কিছুটা কমলেও যেসব পাম্পে তেল পাওয়া যাচ্ছে, সেখানে ভিড় কমেনি।

রমজানের মধ্যে রোজা রেখে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা এবং একাধিক স্টেশন ঘোরার এই ভোগান্তি সাধারণ মানুষের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। বেশি বিপাকে রাইড শেয়ার করা চালকেরা। জ্বালানির জন্য একাধিক স্টেশন ঘোরা এবং চাহিদার তুলনায় কম জ্বালানি পাওয়ায় নেতিবাচক প্রভাব পড়ছে তাদের দৈনিক আয়ে।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছে, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় জ্বালানি সংকট তৈরি হয়েছে। পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় তারা গ্রাহকদের প্রয়োজন মেটাতে পারছেন না। তাদের দাবি, দৈনিক চাহিদার অর্ধেকেরও কম জ্বালানি পাচ্ছেন তারা। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর