বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :
  • আপডেটের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ১১৮ টাইম ভিউ

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম‍্যাচে ভারতের মুখোমুখি বাংলাদেশ। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ। শনিবার (২২ জুন) অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে মাঠে নামছে দুই দল।চার ম্যাচ পর কয়েনভাগ্য পাশে পেলেন নাজমুল হোসেন শান্ত। টস জিতে ফিল্ডিং নিলেন বাংলাদেশ অধিনায়ক। এই ম্যাচে একাদশে একটি বদল এনেছে লাল সবুজের প্রতিনিধিরা। তাসকিন আহমেদের বদলে খেলানো হচ্ছে জাকের আলি অনিককে।

ভারত অধিনায়ক রোহিত শার্মা বলেছেন, টস জিতলে তিনি আগে ব্যাটিংই নিতেন। এদিকে, ভারতকে ১৫০ থেকে ১৬০ রানের মধ্যে আটকাতে চায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার কাছে বড় পরাজয়ের পর বাংলাদেশের জন্য বাকি সবগুলো ম্যাচই এখন একরকম নকআউট। এর প্রথমটিতে ভারতের মুখোমুখি হচ্ছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হচ্ছে ম্যাচ। হেরে গেলেও অঙ্কের মারপ্যাঁচে সেমিফাইনাল খেলার সম্ভাবনা টিকে থাকবে। তবে সেটি প্রায় না থাকার মতোই।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, জাকের আলি অনিক, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব।

ভারত একাদশ: রোহিত শর্মা,বিরাট কোহলি, রিশভ পান্ত, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া ,শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর