বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

টাঙ্গাইলে নৌকার নির্বাচনী মিছিলে গুলিবিদ্ধ ৩ জন ঢামেকে ভর্তি

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩
  • ১১২ টাইম ভিউ

অনলাইন ডেক্স : টাঙ্গাইলে নৌকার নির্বাচনী মিছিলে গুলিবিদ্ধ হয়েছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীর তিনজন কর্মী। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার বাঘিল ইউনিয়নে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন বাঘিল ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন (৩০), কর্মী এমদাদুল (৩২) ও মো. সিয়াম (১৮)। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ গণমাধ্যমকে জানান, রাতে বাঘিলে নৌকার পক্ষে সমর্থকরা মিছিল বের করা হয়। এ সময় বর্তমান এমপি ছানোয়ার হোসেনের সমর্থকরা মিছিলে অতর্কিত গুলি চালায়। এতে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদকসহ তিনজন গুলিবিদ্ধ হন।

আহতদের ঢামেকে নিয়ে আসা মো. তারেক বলেন, টাঙ্গাইল সদরের জুগলি হাটখোলা এলাকা নির্বাচনী সভায় নৌকার সমর্থিত কর্মীদের ওপরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীরা হামলায় করে। এতে তিনজন গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তাদের সবার অবস্থা আশঙ্কামুক্ত।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর