রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরে অনুষ্ঠিত ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী আলোচনা রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে মোদি-ইব্রাহিমের আলোচনা পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা ও ক্ষতিগ্রস্ত পরিবারকে নতুন বাড়ি দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিশ্বের সেরা অভিনেত্রী’, গুমের নির্দেশদাতা ছিলেন: স্পিকার বিয়ের অনুষ্ঠানে নাচের কথা বলে ডেকে নিয়ে দুই নৃত্যশিল্পীকে নৌকায় সংঘবদ্ধ ধর্ষণ মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের কোনো অস্তিত্ব রাখা হবে না: ডিএমপি কমিশনার রাজধানীতে পৃথক স্থান থেকে ৪ ব্যক্তির মরদেহ উদ্ধার মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং

টিএসসি এলাকাকে ‘সন্ত্রাসমুক্ত’ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেটের সময় : শনিবার, ৩ আগস্ট, ২০২৪
  • ৯০ টাইম ভিউ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে (টিএসসি) বোর্ডে করে লেখা ছাত্রলীগের বহুল পরিচিত ‘আমরা তো আছি ভয় কি বন্ধু জেগে ওঠো পদাতিক, জয় জয় ছাত্রলীগ’ স্লোগানটি সরিয়ে ফেলেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে টিএসসি এলাকাকে ‘সন্ত্রাসমুক্ত’ ঘোষণা করেন তারা।

শনিবার (৩ আগস্ট) বিকেল ৪টার দিকে এ ঘোষণা করেন তারা।এ দিন সরেজমিনে দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী মিলে টিএসসির ছাদে উঠে লাঠি দিয়ে স্লোগানটি তুলে ফেলেন। পরে সেখানে সাদা রংয়ে লিখেন ‘সন্ত্রাসমুক্ত টিএসসি’।

এর আগে শিক্ষার্থীরা টিএসসি এলাকা থেকে ছাত্রলীগের গ্রাফিতি মুছে ফেলেন। এ সময় শিক্ষার্থীদের ‘দফা এক দাবি এক, স্বৈরাচারের পদত্যাগ’ ‘দড়ি ধরে মারো ঠান, রাজা হবে খান খান’ ইত্যাদি নানা স্লোগান দিতে শোনা যায়।

এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশ থেকে সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।

নাহিদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হবে। আর এক মিনিটও এই সরকার থাকবে না। এক দফা এক দাবি শেখ হাসিনার পদত্যাগ।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর