বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালেন জামায়াত নেতা আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই: জামায়াত আমির শ্যালিকাকে বিয়ে, মুখে চুনকালি মাখিয়ে যুবক ও তার দুই স্ত্রীকে এলাকাছাড়া করল গ্রামবাসী মোবাইলে যেভাবে দেখবেন এইচএসসির ফলাফল ইমরান খানের ‘ভারত ছাড়ার নির্দেশ’ স্থগিত করলেন আদালত চলে গেলেন ‘সিআইডি’ খ্যাত জনপ্রিয় অভিনেতা বিপি সিং চাকরির প্রলোভনে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিককে রুশ বাহিনীতে নিয়োগ ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স, আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী রাউজানে অস্ত্রের মুখে নারীর ২৫ লাখ টাকা ছিনতাই! যাত্রাবাড়ীতে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত

টেকনাফে অপহরণের শিকার চারজন উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ১০৩ টাইম ভিউ

সময়ের আওয়াজ অনলাইন: কক্সবাজারে টেকনাফে অপহরণের শিকার পাঁচজনের মধ্যে চারজনকে উদ্ধার করা হয়েছে। আর অপহৃত অন্যজনকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। শনিবার দিবাগত রাত পৌনে ১টা দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শালবন ২৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমে গহিন জঙ্গলে অভিযান চালায় পুলিশ। এ সময় অভিযানের মুখে চারজনকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি এ তথ্য জানিয়েছেন।

উদ্ধার হওয়া চারজন হলেন- টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে মো. জিহান (১৩), একই এলাকার ফকির আহম্মদের ছেলে মো. রফিক (২২),  মো. ছৈয়দুল্লাহর ছেলে মো. শামীম ও নুরুল আমিনের ছেলে আব্দুর রহমান। আর এখনো জিম্মি রয়েছেন একই এলাকার আব্দুল করিমের ছেলে মোহাম্মদ নুর।

এর আগে গত বুধবার রাতে টেকনাফের হ্নীলা ইউনিয়নের পশ্চিম পানখালী পাহাড়ি এলাকায় নিজেদের ক্ষেত পাহারা দেওয়ার সময় ওই পাঁচজনকে অপহরণ করে দুর্বৃত্তরা।

টেকনাফ থানার ওসি ওসমান গনি বলেন, ঘটনা জানার পর পুলিশ ও র‍্যাব অভিযান শুরু করে। গতকাল শনিবার পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালায়। পরে রাতে পুলিশের অভিযানে চারজনকে উদ্ধার করা হয়। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে বলে জানান মুহাম্মদ ওসমান গনি।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর