বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ভুল প্রশ্নপত্রে এসএসসি পরীক্ষা, চাঁপাইনবাবগঞ্জে ৩ শিক্ষককে অব্যাহতি শুক্রবারের মধ্যেই ইরানের সাথে শান্তি আলোচনা হতে পারে : ট্রাম্প আর্থিক বিতর্কের মধ্যে পদ ছাড়লেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার: সেতুমন্ত্রী প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন ড. সাইমুম পারভেজ ইয়াবা আনতে ওবায়দুল কাদের প্রতিমাসে কক্সবাজার যেতেন, অভিযোগ কর্নেল অলির তনু হত্যা মামলায় ১০ বছর পর প্রথম গ্রেফতার, ৩ দিনের রিমান্ড পুলিশের ঊর্ধ্বতন ১৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার দেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নওগাঁয় এক পরিবারে চার খুন: বাবা-ছেলের পরিকল্পনায় হত্যা, গ্রেপ্তার ৩

ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৯ টাইম ভিউ
ট্যাক্স-ফ্রি নয়, সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছি : হাসনাত আবদুল্লাহ

ট্যাক্স-ফ্রি গাড়ি নয়, সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার (২২ এপ্রিল) বিকেলে সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা জানান হাসনাত আবদুল্লাহ।

তিনি বলেছেন, ট্যাক্স-ফ্রি গাড়ি আমরা নেব না। প্লট সুবিধাটি আমরা নেব না। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকেন, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছেন তাদের একটি গাড়ি ব্যবহার করার জন্য দেওয়া যায় কি না সেটি আমি এই সংসদে জানিয়েছিলাম।

তিনি বলেন, সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন এবং সেটির জন্য এক্সট্রা খরচও লাগবে না। আমাদের এই সংসদ সদস্যদের ইতিমধ্যে ৭০ হাজার টাকা গাড়ি মেনটেনেন্স করার জন্য দেওয়া হয়। কিন্তু আমাদের গাড়ি নেই।

তিনি আরও বলেন, এখন আমার যে বক্তব্যটা সেটি হচ্ছে গতকালের বক্তব্যে আমি কোনো ট্যাক্স-ফ্রি গাড়ি চাইনি এবং ট্যাক্স-ফ্রি যে প্লট এবং গাড়ির বিষয়টি রয়েছে সেটি অলরেডি এই সংসদের পুরো হাউজ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিয়েছে তারা এটি নেবে না। এই ত্রয়োদশ জাতীয় সংসদের প্রত্যেক এমপি সেটির জন্য একটি অনন্য নজির স্থাপন করেছেন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর