সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নারী আসনে বিএনপির ৩৬ প্রার্থীর চূড়ান্ত ঘোষণা আগামীকাল ,টিকিট পাচ্ছেন কারা? জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে ঢাবিতে ছাত্রশক্তির বিক্ষোভ শিগগিরই হবে ১০ম ওয়েজ বোর্ড, সংসদে তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৮ শিশু নি‍‍হত তেলের দাম না বাড়ালে, সরকার দেশ চালাবে কী করে?: অর্থমন্ত্রী দেশে হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু বেইলি রোড ট্রাজেডি : ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফাতারি পরোয়ানা জারি যুক্তরাষ্ট্র অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধিদল পাঠাবে না ইরান জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান বিভিন্ন রাজনৈতিক দলের বাস ভাড়া কিলোমিটারে ১৫ পয়সা বৃদ্ধির প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির

ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেল কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেসের চারটি দরজা

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ৪ টাইম ভিউ
ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে পড়ে গেল কক্সবাজারগামী পর্যটন এক্সপ্রেসের চারটি দরজা

চট্টগ্রামের পটিয়ায় রেললাইনের পাশে পার্ক করা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ঢাকা থেকে কক্সবাজারগামী আন্তনগর পর্যটক এক্সপ্রেস ট্রেনের একাধিক বগির দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় অন্তত চারটি দরজা খুলে মাটিতে পড়ে যায়। তবে কোনো যাত্রী হতাহত হননি।দুর্ঘটনার পর স্থানীয় এক বাসিন্দা ঘটনাস্থলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। সেখানে রেললাইনের পাশে একাধিক দরজা পড়ে থাকতে দেখা যায়।

রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনিসুর রহমান জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ১টা ৫১ মিনিটের দিকে পটিয়া স্টেশন থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে খরনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দোহাজারী রেলওয়ের সহকারী স্টেশনমাস্টার জাফর আলম বলেন, ‘আজ দুপুরে হঠাৎ কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেন দোহাজারী স্টেশনে এসে থামে। এ সময় ট্রেনের চালক ও গার্ডের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, খরনা এলাকায় একটি ট্রাকের সঙ্গে ট্রেনের ধাক্কা লেগে পাঁচটি বগি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে টেনের ১০টি দরজার ক্ষতি হয়। তার মধ্যে চারটি খুলে মাটিতে পড়ে যায়। কিছু দরজা খুলে বগির সঙ্গে ঝুলে থাকতে দেখেছেন তিনি। পরে ট্রেনটি ২৫ মিনিট পর কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।’

ট্রেনটির গার্ড ওমর ফারুক বলেন, খরনা ও কাঞ্চননগর স্টেশনের মাঝামাঝি এলাকায় রেললাইনের পাশে একটি ট্রাক পার্কিং করার সময় এর পেছনের অংশের সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়। এতে ৫টি বগির ১০ থেকে ১২টি দরজা ক্ষতিগ্রস্ত হয়। ৪টি দরজা খুলে মাটিতে পড়ে যায়। তবে কোনো যাত্রী আহত হননি। প্রায় ২৫ মিনিট পর ট্রেনটি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায়।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর