রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:১১ অপরাহ্ন
শিরোনাম :
এইচএসসির ফল আগামী বৃহস্পতিবার বাঁশ ফারুকের খুঁটির জোর কোথায়? ধর্ষণ, সরকারি জমি দখল ও মাদক বানিজ্য নিয়ন্ত্রণের অভিযোগ!(অনুসন্ধানী পর্ব ১) তত্ত্বাবধায়ক সরকার গঠনে ‘ভাইস প্রেসিডেন্ট’ পদ সৃষ্টির প্রস্তাব এসেছে : সাস্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি আসিফ মাহমুদের বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল গাজীপুর সিটি করপোরেশনের কর্মচারীদের উন্নয়নে জাকির হোসেনের ৩৩ বছরের অবদান সরকার সৃজনশীল শিল্পকে মূলধারায় আনতে চায়: অর্থমন্ত্রী সরকারের ভুলের দায় বিরোধী দল নেবে কেন: মৌলভীবাজারে ডা. শফিকুর রহমান ‘তাদের টার্গেট মিস হয়ে গেছে’, গুলিকাণ্ডে মুখ খুললেন আসিফ মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর, মনোনয়ন জমার শেষ দিন ২৬ অক্টোবর

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪২৩

আওয়াজ অনলাইন ডেস্ক :
  • আপডেটের সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ৪৮ টাইম ভিউ
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন ভর্তি ৪২৩
ছবি-সংগৃহীত

দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত খুলনা ও বরিশালে দুজনের মৃত্যু হওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রোববার (২ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়েছে, শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৩ জন।সরকারের হিসাবে, এইডিস মশাবাহিত এ রোগে চলতি বছর ৫৬ জনের মৃত্যু হলো।

এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৪৭ জন। ৬৯ জন ভর্তি হন দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হন ৩৮ জন। অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ৫৪ জন, চট্টগ্রামে ৪৯ জন, খুলনায় ৮১ জন, ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ২৯, রংপুরে ১৬ এবং সিলেটের বিভিন্ন হাসপাতালে ভর্তি হন ৪ জন। ২৪ ঘণ্টায় ৪৭২ জন হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে দেশে ১৬ হাজার ১০৪ জন ডেঙ্গু নিয়ে হসপাতালে ভর্তি হন। এর মধ্যে চিকিৎসা নিয়ে ফিরে গেছেন ১৪ হাজার ৯৩ জন। ২০০০ সাল থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু ও হাসপাতালে ভর্তির তথ্য রাখে স্বাস্থ্য অধিদপ্তর।

এর মধ্যে ২০২৩ সালে এ রোগে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর