বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান আইভীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছাবে ৫০০ উপজেলায় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের, হাসপাতালে ভর্তি ১৯০২ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় মক্কায় রেড অ্যালার্ট জারি সৌদির রিয়াদ ও দাম্মাম রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত অবশেষে প্রশাসনের সহায়তায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন ভিসি

ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের, হাসপাতালে ভর্তি ১৯০২

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৯ টাইম ভিউ
ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের, হাসপাতালে ভর্তি ১৯০২
ছবি-সংগৃহীত-

মশাবাহিত ডেঙ্গু জ্বরের থাবায় গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) সারাদেশে ৯ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে নতুন রোগী শনাক্ত হয়েছে ১ হাজার ৯৫৪ জন।

এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩১৬ জন। অন্যদিকে মোট আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়ে হয়ে গেল ১ লাখ ০৩ হাজার ৩৯৬ জন। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদন বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগের ১৯৬ জন, চট্টগ্রাম বিভাগের ৩১৮ জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ৪৬৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৮৯ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৯১ জন, খুলনা বিভাগের ২৩০ জন, ময়মনসিংহ বিভাগের ৯৭ জন, রাজশাহী বিভাগের ১৮৪ জন, রংপুর বিভাগের ৭১ জন এবং সিলেট বিভাগের ১৩ জন রয়েছেন।

এদিকে চলতি বছরে এখন পর্যন্ত সারাদেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৩ হাজার ৩৯৬ জন। তার মধ্যে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৭ হাজার ২৯৬ জন।

এর আগে গত বছর সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ২ হাজার ৮৬১ জন। মারা যান ৪১৩ জন। ২০২৪ সালে আক্রান্ত হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর