বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ড. মুহাম্মদ ইউনূস সুস্থ আছেন, জানালেন সফরসঙ্গী তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস ৭ নভেম্বর গ্রাম পুলিশ সমাবেশ, প্রধান অতিথি প্রধানমন্ত্রী জামিন পেয়ে আদালত প্রাঙ্গণে ‘জয় বাংলা’ স্লোগান আইভীর নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানালো সরকার মানসিক স্বাস্থ্যসেবা পৌঁছাবে ৫০০ উপজেলায় : স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডেঙ্গুতে প্রাণ গেল আরও ৯ জনের, হাসপাতালে ভর্তি ১৯০২ ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যার আশঙ্কায় মক্কায় রেড অ্যালার্ট জারি সৌদির রিয়াদ ও দাম্মাম রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত অবশেষে প্রশাসনের সহায়তায় ৩০ ঘণ্টা পর চুয়েট ছাড়লেন ভিসি

সৌদির রিয়াদ ও দাম্মাম রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত

রিপোর্টারের নাম
  • আপডেটের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১৪ টাইম ভিউ
সৌদির রিয়াদ ও দাম্মাম রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত
ছবি-সংগৃহীত

সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার কারণে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট আগামী ১৭ অক্টোবর পর্যন্ত (বাংলাদেশের সময় ও তারিখ অনুযায়ী) স্থগিত করা হয়েছে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

জরুরি প্রয়োজনে যাত্রীদের সৌদি আরব যাতায়াত এবং বাংলাদেশে ফেরার জন্য জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের সুযোগ রয়েছে। এক্ষেত্রে টিকিট ও ভ্রমণ-সংক্রান্ত প্রয়োজনীয় তথ্যের জন্য নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সেলস সেন্টারে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা অনুযায়ী ফ্লাইটের সময়সূচি সম্পর্কে হালনাগাদ তথ্য জানাবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর